লেবাননে আতঙ্কে আছেন বাংলাদেশিরা
‘আমার ভাই লেবানন থেকে ফোন দিয়ে বলতেছে, মরে গেলে সবাইকে বলিস দোয়া করতে, বলিস আমাকে মাফ করে দিতে’- লেবানন প্রবাসী আমিনুল ইসলামের ভাই শাহিনুল ইসলাম শাহিন এই কথাগুলো বলেন। আমিনুলের মতো লেবানন প্রবাসী অন্য বাংলাদেশিরাও এখন প্রাণভয়ে আর আতঙ্কে দিন পার করছেন। প্রতিনিয়ত দেশে অবস্থানকারী স্বজনদের কাছে নিজেদের ভয়ের কথা জানাচ্ছেন তারা। লেবাননের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই যেভাবেই হোক দেশে ফেরানোর ব্যবস্থার কথাও বলছেন কেউ কেউ।
লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।
লেবাননের ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে আতঙ্ক বিরাজ করছে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে। লেবাননের রাজধানী বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হিসাবে, এই মুহূর্তে প্রায় ৮০ হাজার বাংলাদেশি নাগরিক আছেন দেশটিতে।
সম্প্রতি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে দক্ষিণ লেবানন। হামলায় বাদ পড়েনি রাজধানী বৈরুত। দেশটির বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশিরা তাদের স্বজনদের বলছেন, লেবাননের বর্তমান অবস্থায় যে যার জীবন বাঁচানোর চেষ্টায় আছেন। প্রাণ বাঁচানোর জন্য অনেকেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে সংগঠিত হয়ে খাবার আর থাকার জায়গার ব্যবস্থা করছেন।
লেবাননের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বেলাল জানান, দেশটির দক্ষিণাঞ্চলের একটি এলাকায় পাঁচ-ছয় হাজারের মতো বাংলাদেশি ছিল। হঠাৎ দুদিন আগে সন্ত্রাসী ইসরায়েলের জোরালো হামলার কারণে ওই এলাকা ছাড়তে বাধ্য হই। পরে আমরা এক রাত আরেকটি এলাকায় অবস্থান করি। কিন্তু সেখানেও দেখি নিরাপদ না। সাত-আট বছর ধরে লেবাননে থাকি, কিন্তু এরকম পরিস্থিতি কখনও আমাদের সামনে আসেনি। কী করবো এমন অবস্থায় তা-ও ধারণার মধ্যে ছিল না। বাড়িতে যোগাযোগ করলাম, জানালাম অবস্থা। বাড়ি থেকে বলছে ফেরত চলে আসতে। এখন কীভাবে দেশে যাবো তাও জানি না।
এমন অবস্থায় লেবাননের পরিস্থিতি নিয়ে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। যেসব এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না, সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের দূতাবাস বর্ণিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
লেবাননে অবস্থানরত প্রবাসী শেখ মামুন এক বার্তায় জানান, যুদ্ধকবলিত এলাকায় যারা আছেন, পরিস্থিতি শোচনীয় না হলে দ্রুত তারা বৈরুতের দিকে চলে আসুন। তিনি এই সময় মনোবল না হারানোর পরামর্শ দেন প্রবাসী বাংলাদেশিদের। তিনি বলেন, প্রবাসে আমাদের অভিভাবক দূতাবাস। আসলে দূতাবাস এমন একটা জায়গায় অবস্থিত, পরিস্থিতি বিবেচনায় সেখানে অনেকেই অফিস করতে পারছেন না। এছাড়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মনোবল হারালে চলবে না। আমরা আশাবাদী, অচিরেই এই সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লেবাননের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যদি কেউ নিজ উদ্যোগে দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।