লিফলেট বিতরণ করেও কথা রাখেনি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী
দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনী কিউআর কোডসহ হাজার হাজার লিফলেট বিতরণ করছে। যেখানে নিরাপদ জায়গায়গুলোর কথা উল্লেখ করা থাকে এবং বেসামরিকদের সেখানে সরে যেতে বলা হয়। তারা কিউআর কোডসহ লিফলেট বিতরণ করলেও, সেখানে সীমিত বা কোনো ইন্টারনেট সংযোগই নেই। গাজার অধিকাংশই কোড স্ক্যান করতে অক্ষম।
ফলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী সতর্ক করলেও গাজাবাসীর নিরাপদ জায়গা স্ক্যান করে দেখার সুযোগ নেই।
গাজার এক বাসিন্দা ইয়ারা আন্তর্জাতিক এনজিও অ্যাকশনএইডকে বলেছে, ‘আমি এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছি। আমি ৬ বার বাস্তুচ্যুত হয়েছি, আমার সন্তানদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি। যে মৃত্যুর ভয় সব জায়গায়।
তিনি আরো বলেন, ‘ইসরাইলি বাহিনীর অনুরোধে আমি দক্ষিণে বাস্তুচ্যুত হয়েছিলাম। কারণ তারা বলেছিল দক্ষিণে নিরাপদ। দুর্ভাগ্যবশত সেখানেও বোমা হামলার শিকার হই আমরা। এমনকি আমরা যখন গাড়িতে উত্তর গাজা থেকে দক্ষিণে চলে আসছিলাম তখনো হামলার শিকার হই। এটা ছিল মৃত্যুর যাত্রা। বোমা হামলা আমাদের চারপাশেই হচ্ছিল। আমরা বিশ্বাস করতে পারছিলাম না।’
অ্যাকশন এইড প্যালেস্টাইনের একজন যুবক স্বেচ্ছাসেবক ওয়ালা বলেছেন, ‘বাস্তবে কোনো নিরাপদ জায়গা নেই।
গাজা বা দক্ষিণে নয়, সর্বত্র বোমা হামলা হচ্ছে। আপনি ভাগ্যবান হলে শরণার্থীশিবিরে পৌঁছতে সক্ষম হবেন। কিন্তু সেখানে একটি তাঁবুতে বাস করতে হবে। যা দিনের উত্তাপ বা রাতের ঠা-া থেকে আশ্রয় দেবে না।’ তিনি আরো বলেন, ‘এটি একটি ‘ট্র্যাজেডি।’ যে শব্দের প্রতিটি অর্থে একটি বিপর্যয়। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কিছুই নেই। খাবার নেই, পানি নেই। তাদের শরীর ঢেকে রাখার মতো কিছু নেই। কিছুই না সুতরাং বোমা হামলা থেকে বেঁচে গেলেও ঠা-া, ক্ষুধা, তৃষ্ণা থেকে বাঁচবে না। ভয়ংকর এক বাস্তবতার সঙ্গে আমরা বসবাস করছি।
এদিকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডাব্লিউ) কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গত সোমবার সতর্ক করেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী গাজার দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে। গত সপ্তাহ থেকে ভয়াবহ বোমাবর্ষণের পুনরাবৃত্তি করছে। তিনি আরো বলেন, ‘আমরা বারবার বলেছি। আমরা আবার বলছি। গাজার দক্ষিণে হোক বা দক্ষিণ-পশ্চিমে হোক, রাফাহ হোক- নিরাপদ অঞ্চল বলতে কিছু নেই।’
অ্যাকশনএইড প্যালেস্টাইনের অ্যাডভোকেসি এবং কমিউনিকেশনস কো-অর্ডিনেটর রিহাম জাফারি বলেন, ‘হাজার হাজার মানুষ ইতিমধ্যে উত্তরে তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছে এবং তারা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার দক্ষিণে সরে যাওয়ার সময় চরম বিপদের সম্মুখীন হয়েছে। তারা ভেবেছিল, সেখানে নিরাপদ থাকবে। কিন্তু গাজার কোথাও নিরাপদ নয়।’ তিনি আরো বলেন, ‘খান ইউনিস এবং দক্ষিণের অন্যান্য অঞ্চলে আশ্রয় নেওয়া মানুষ আবারও বোমা হামলা থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার ছুটবে। তাদের কোথায় যাওয়ার কথা? তারা কিভাবে বিশ্বাস করবে যে গাজার এই অঞ্চল নিরাপদ?’
গাজার দক্ষিণের খান ইউনিস আগে থেকেই ঘনবসতিপূর্ণ এবং যুদ্ধ শুরু হওয়ার পর বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। তবে আশ্রয় নেওয়া অসহায় ফিলিস্তিনি চরম সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের সামনে দুটি পথ খোলা। এক, আবার অন্য দিকে চলে যাওয়া। দুই, তীব্র বোমাবর্ষণের মধ্যেই শহরে অবস্থান করে মৃত্যু বা আহত হওয়ার ঝুঁকি নেওয়া। এর আগে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী বলেছিল, গাজার দক্ষিণ নিরাপদ থাকবে। কিন্তু আল-অ্যারাবিয়া অনুসারে, গত কয়েক সপ্তাহ ধরে আশপাশের বেশ কয়েকটি এলাকায় বারবার গোলাবর্ষণ করছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী।
অভ্যন্তরীণভাবে গাজা উপত্যকায় প্রায় ১৯ লাখ বাস্তুচ্যুত মানুষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চলছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণ, ফলে কয়েক হাজার মানুষ আশ্রয়ের খোঁজে গাজার দক্ষিণে লড়াই করছে। ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) অনুসারে, গাজার ২৩ লাখ জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশির ভাগই সরে যাওয়ার নির্দেশ পাওয়ার পর গাজার দক্ষিণে চলে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।