লিফট কিনতে ফিনল্যান্ড যাচ্ছে ঢাবির উপ-উপাচার্যসহ ৪ জন
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান নির্মাণাধীন বিভিন্ন ভবনের লিফট কিনতে ফিনল্যান্ডে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৪ মে) ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেয় এ প্রতিনিধি দল।
রেজিস্ট্রার ভবনের তথ্য অনুযায়ী, প্রি–শিপমেন্ট ইনস্পেকশনের (পিএসআই) অংশ হিসেবে এ প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছে। ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ব্যয় বহন করবে না। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে।
রেজিস্ট্রার ভবন আরও জানায়, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল) এই প্রকল্প নিয়েছে। প্রকল্পের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে লিফট দেখাতে নিয়ে যাচ্ছে। লিফট দেখার পর তারা সেখানে স্বাক্ষর করবে, ঘটনাস্থলে যে লিফট দেখবে সেই লিফটই সরবরাহ করা হচ্ছে কিনা, নাকি নকল কোনো পণ্য দেওয়া হয়েছে তা পরবর্তী সময়ে যাচাই করবে।
বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন একাডেমিক ভবন, হলসহ বিভিন্ন ভবনের জন্য ১৭টি লিফট কেনার জন্য এ প্রতিনিধি দল যাচ্ছে।
উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশর ছুটি মঞ্জুরের চিঠি থেকে জানা গেছে, চলতি ২ থেকে ৯ তারিখ পর্যন্ত ৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোনো আর্থিক খরচ বহন করবে না।
এ বিষয়ে জানতে চাইলে উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ বলেন, ফিনল্যান্ডে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোনো খরচ বহন করছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)