লালমাই পাহাড় কাটা বিরত রাখতে হাইকোর্টের নির্দেশ
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কুমিল্লার লালমাই পাহাড় কাটা থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
পরে বেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও হক এন্টারপ্রাইজ জয়েন্ট ভেঞ্চার (জেভি) এবং ম্যাজিক প্যারাডাইস পার্ককে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুমিল্লার লালমাই পাহাড় কাটা ও অন্যান্য পাহাড় ধ্বংসমূলক কার্যক্রম থেকে বিরত রাখতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়), কুমিল্লার উপ-পরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে পুনরুদ্ধার ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা-৫ (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা), প্রতœতাত্ত্বিক আইন, ১৯৬৮ এর ধারা-১০ (প্রতœতাত্ত্বিক নির্দশন), বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ধারা-২২ (বিশেষ জীববৈচিত্র্য এলাকা) এবং জীববৈচিত্র্য আইন, ২০১৭ এর ধারা-৩২ (জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যগত স্থান) এর অধীন বিশেষ সংরক্ষণের আওতায় এনে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত।
পাশাপাশি লালমাই পাহাড়, পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা ও উদ্ভিদ-প্রাণী ধ্বংস করায় সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাসান টেকনো বিল্ডার্স ও হক জেভি এবং ম্যাজিক প্যারাডাইস পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত।
আদালতে রিট আবেদনটি দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলার পক্ষ থেকে আরো জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ প্রকল্পের জন্য ১৩১.০২৭৮ একর পাহাড়ি ভূমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া দখলদারদের সামরিক যান
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)