লাদাখ সীমান্তে চীনের সামরিক মহড়া, হাই এলার্টে ভারত
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারত সীমান্তে চোখ রাঙানি দিচ্ছে চীন। ফের অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল বা এলএসির কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেইজিং। অত্যাধুনিক সমরাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পাশাপাশি যুদ্ধের সময়ে দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলাবারুদ এবং রসদ পৌঁছে দেওয়ার অনুশীলনও করেছে চীন।
প্রতিবছর ১৫ জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে। এবার তার কয়েক দিন আগে এলএসিতে মহড়া চালিয়েছে চীন। ফলে সময়ের নিরিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। শুধু তাই নয়, লাদাখ সীমান্তের কাছে পিএলএ অফিসার ও জওয়ানেরা কসরত করেছে।
পিএলএর জিনজিয়াং মিলিটারি কমান্ডের তরফে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল। এতে শুধু একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জওয়ানেরা যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালায় তারা। মহড়ায় খাড়াই ভূখ-ে চলাচলের যানবাহন ব্যবহার করেছে চীনা বাহিনী।
চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এলএসিতে হাই অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনারা। তবে মহড়া চলাকালীন এলএসির কোনও রকমের আগ্রাসন দেখায়নি পিএলএ।
বিশ্লেষকদের কথায়, লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের সেনার শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন। এই এলাকায় পিএলএর অফিসার এবং জওয়ানেরা যে সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়ছে, সেটা কাটিয়ে ওঠা চীনা বাহিনীর মূল লক্ষ্য। আগামী দিনে ফের আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেইজিং। তার আগে সেনাদের সব রকমভাবে তৈরি রাখতে এই পদক্ষেপ নিয়েছে চীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












