লাদাখে চীনের সাথে উত্তেজনা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
লাদাখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক না কেন, যদি তেমন কিছু ঘটে, তাহলে অবশ্যই তার মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীকে। এই বার্তা দিলো দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই লাদাখের ভারত-চীন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক নেই। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানও সেকথা স্বীকার করেছে। যদিও সংশ্লিষ্ট সব পক্ষেরই আশা, শিগগিরই আলোচনার মাধ্যমে বিবাদের অবসান ঘটবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এই প্রসঙ্গে জানায়, সংশ্লিষ্ট সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, লাদাখ ইস্যু নিয়ে ভারত অত্যন্ত ‘সতর্ক এবং আশাবাদী’।
একইসঙ্গে রাজনাথ সকলকে মনে করিয়ে দেয়, এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্তেই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। যা সকল মানুষকেই প্রভাবিত করছে।
ওই কর্মকর্তার দাবি, এদিনের এই সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে রাজনাথ বার্তা দেয়, বর্তমানে বিশ্বব্যাপী যুদ্ধের কৌশল বদলে যাচ্ছে। তা ক্রমশ আধুনিক হয়ে উঠছে। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাক্রমেই তা স্পষ্ট।
এই বিষয়গুলো মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার বার্তা দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী। সে বলেছে, ‘আমাদের অবশ্যই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনারা সতর্ক থাকুন, নিয়মিত আধুনিকীকরণ করুন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখুন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)