লাগামহীন দ্রব্যমূল্যে মধ্যবিত্তের পকেটে টান
, ০৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাত্র এক সপ্তাহে তিন দফায় বেড়ে ২শ’ পার করে ফেলেছে ব্রয়লার মুরগির দাম। একদিন আগেও যে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি বিক্রি হয়েছে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিভিন্ন বাজারে ওই মুরগির জন্য ২১০-২৩০ টাকা চাইছেন বিক্রেতারা। দেশি মুরগির দামও চাওয়া হচ্ছে ৬৫০-৬৮০ টাকা প্রতি কেজি। অন্যদিকে সোনালী বা পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ৩৪০-৩৫০ টাকায়।
মধ্যবিত্তের পাতে সবচেয়ে সাধারণ যে ডিম, তার দামও ইতোমধ্যে নাগালের বাইরে। গত এক সপ্তাহে তিন দফা বেড়েছে মধ্যবিত্তের পুষ্টির সবচেয়ে সহজলভ্য এই যোগানদাতার দামও। সবশেষ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রতি ডজন ডিমের দাম পৌঁছেছে ১৮০ টাকায়। কোনো কোনো খুচরা বিক্রেতা চাইছেন ১৮৫ টাকাও। ডিমের এমন দামে হতভম্ব ক্রেতা সাধারণ।
এদিকে চালের দামও কমার লক্ষণ নেই। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। বর্তমানে প্রতি কেজি মিনিকেট ৭১-৭২ টাকা, আটাশ ৫৭-৫৮ টাকা, নাজিরশাইল ৭৬-৮২ টাকা, পাইজাম ৫৬-৬০ টাকা, সুগন্ধী চিনিগুঁড়া পোলাও ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তারা বলছেন, দেশের পটপরিবর্তন হলেও জনসাধারণের ভাগ্য পরির্বতন হয়নি। উল্টো প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের।
আগুন লেগে আছে সবজির বাজারেও। সবশেষ মুলার কেজিও ছুঁয়েছে ১০০ টাকা। গাজরের কেজি ১২০ টাকা। এমনকি সব তরকারির আলুও ৭০ টাকা কেজি। করল্লার কেজি ৮০-১০০ টাকা, বেগুনের কেজি ৭০-১০০ টাকা, চিচিঙ্গা-পটল-ঝিঙার কেজি ৬০-৮০ টাকা, কদু প্রতি পিস ৬০-৮০ টাকা, ঢেড়শ ৬০-৭০ টাকা। মোট কথা, বাজারে একটু তাজা সবজী কিনতে গেলেই ৭০-৮০ টাকার নিচে পাচ্ছেন না ক্রেতারা। যা একটি সস্তায় মিলছে কাঁচা পেঁপে; কেজিপ্রতি দাম চাওয়া হচ্ছে ৩০-৪০ টাকা।
বিক্রেতারা বলছেন, বন্যার কারণে সরবরাহে ঘাটতি, তাই দাম বেড়েছে সবজির। কিন্তু ক্রেতা সাধারণ দুষছেন, অন্তর্বর্তী সরকারের দুর্বল মনিটরিং ব্যবস্থাকে। অনেকে বলছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে শুনে একটু আশা দেখেছিলাম, কিন্তু এখন শুধুই হতাশা। সরকার শুধু মুখে মুখেই ব্যবস্থা নিচ্ছে। সাধারণের কষ্ট দূর করার নাম নেই।
একই অবস্থা মাছের বাজারেও। চাষের রুই-কাতলার কেজিও ৪০০ টাকা। চাষের কই কেজিপ্রতি ২৮০-৩০০ টাকা, শিং-মাগুর কেজিপ্রতি ৪৫০-৬০০ টাকা, বোয়াল ৭০০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০-৬০০ টাকা। নাগালের মধ্যে যা একটু পাঙাশ-তেলাপিয়া। প্রতি কেজি চাষের পাঙাশ ২৮০-৩০০ আর তেলাপিয়া ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে এখন।
মাছ বিক্রেতারা বলছেন, সহসাই এই দাম কমার কোনও সম্ভাবনা নেই। আড়ত থেকে বেশি দামেই কিনতে হচ্ছে তাদের। আর ইলিশের দাম আকাশ ছোঁয়ার কারণ জিজ্ঞাসা করতেই তারা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন সরকারের ইলিশ রপ্তানিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












