লস অ্যাঞ্জেলেসের ১ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে। দাবানলের আগুনের তীব্রতা এতই বেশি যে অনেকে তাদের গাড়ি রেখেই পালাতে বাধ্য হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এক লাখের বেশি মানুষকে বাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুনের তীব্রতা ও বিস্তারের কারণে তা সামলাতে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা।
লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এখনও পাঁচটি দাবানল সক্রিয় আছে, যার দুটি আবার পুরো শহরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। কোনওটাই এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
এ মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে পালিসাদেস দাবানলটি। এটির আগুনে ১৫ হাজার ৮০০ একর জমি পুড়ে গেছে। এ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি কোনো কিছু বাদ যায়নি।
অপরদিকে ইটন দাবানলে ১০ একর জায়গা ভষ্মিভূত হয়ে গেছে। ছাই হয়েছে আলটাডেনা এবং পাসাডেনার বহু ঘরবাড়ি। এ দুটির পাশাপাশি তা-ব চালাচ্ছে সানসেট এবং হার্স্ট দাবানল। এরমধ্যে নতুন করে হলিউড হিলে আগুন ছড়িয়েছে।
দাবানলের কারণে অনেক জায়গার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া অনেকে খাবার পানির অভাবে পড়েছে।
সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক কেভিন ম্যাকগোয়ান বলেছে, আমরা এমন এক প্রাকৃতিক দুর্যোগ প্রত্যক্ষ করছি যা ইতিহাসে দেখা যায়নি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।