লবণ পানির চরে দুলছে কৃষকের স্বপ্ন
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাদিস ১৩৯১ শামসী সন , ০৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
কয়েক বছর আগেও বর্ষার পর উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় বিস্তীর্ণ জমি পড়ে থাকত। অনাবাদী চরের জমিতে জন্মাত আগাছা। চলতি মৌসুমে ওই সব জমিতেই আবাদ হয়েছে রোপা আমন। অনেক ঘের ব্যবসায়ীরাও চিংড়ি চাষ থেকে মুখ ফিরিয়ে এবার রোপা আমনে ঝুঁকছেন। উপকূলের লবণ পানিতে চাষ করা আমন ধানেই দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আমাদী, বাগালী, মহারাজপুর ও কয়রা সদরের অধিকাংশ বিল বা মাঠে কোথাও ফাঁকা নেই। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। সবুজে ঘেরা আমনের মাঠ পরির্চযায় ব্যস্ত কৃষক।
আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে আশা কৃষি বিভাগের। ফসল ভালো রাখতে ও উৎপাদন বাড়াতে আগাছা পরিষ্কার, পোকা ও ইঁদুর দমন ও সার ছিটানোর কাজ করছেন চাষিরা।
কৃষি বিভাগের তথ্য মতে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে রোপা আমন। চলতি খরিপ ২ মৌসুমে মোট লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৫০ হেক্টর; আবাদ হয়েছে ১৬ হাজার ২০০ হেক্টর। কৃষকরা জানান, রোপা আমন আবাদে তুলনামূলক খরচ কম। সেচ, সার, কীটনাশক কম লাগে। তাই তারা রোপা আমন চাষে ঝুঁকছেন।
উপজেলার বাগালী ইউনিয়নের শরিষামুট গ্রামের কৃষক হারুন বলেন, ‘এক সময় এই মৌসুমে জমি পড়ে থাকতো অনাবাদি। দিন দিন কৃষকরা আকৃষ্ট হচ্ছেন রোপা আমনের প্রতি।
চলতি মৌসুমে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। ধানগাছ থেকে থোর (মোচা) বের হওয়া শুরু করেছে।
কৃষক আজিজুল ইসলাম বলেন, মাঠজুড়ে ধানের সবুজ রং দেখলে মন ভরে যায়। আশা করছি এ বছর রোপা আমন ধানের ফলন ভালো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)