লজ্জাশীলতা ঈমানের অঙ্গ-১
লজ্জাশীলতা উত্তম চরিত্রের অন্তর্ভূক্ত এবং পবিত্র ঈমানের অংশ।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
اَلْـحَيَاءُ شُعْبَةٌ مِّنَ الْإِيـْمَانِ. (متفق عليه)
লজ্জা ঈমানের অঙ্গ। [বুখারী শরীফ ও মুসলিম শরীফ]
পবিত্র হাদীছ শরীফে আরও বর্ণিত রয়েছে,
عَنْ عِمْرَانَ بْن حُصَيْـنٍ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْـحَيَاءُ لَا يَأْتِـيْ إِلَّا بـِخَيْـرٍ. (متفق عليه) وفي رواية لـمسلم اَلْـحَياءُ خَيْـرٌ كُلُّهٗ.
হযরত ইমরান ইবনে হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোনো কিছুই আনয়ন করে না।
[বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
অন্য বর্ণনায় এসেছে, লজ্জাশীলতার পুরোটাই বা সর্বাংশই উত্তম। অর্থাৎ লজ্জাশীলতার সাথে সংশ্লিষ্ট সমস্ত কিছুই উত্তম।
অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبـِيْ هُرَيْـرَةَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْـحَيَاءُ مِنَ الْاِيـْمَانِ وَالْاِيْـمَانُ فِـى الْـجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ الْـجَفَاءِ وَالْـجَفَاءُ فِـى النَّارِ. (رواه احـمد والترمذى)
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আর ঈমানের স্থান জান্নাতে। আর নির্লজ্জতা হলো দুশ্চরিত্রের অঙ্গ। আর দুশ্চরিত্রের স্থান জাহান্নামে।
[আহমাদ শরীফ ও তিরমিযী শরীফ]
যাদের লজ্জা আছে তারাই উত্তম চরিত্রের অধিকারী।
লজ্জার মন্দ দিক হলো, লজ্জা করে নেক কাজ করা থেকে বিরত থাকা। যেমন- বোরকা পরিধান করতে লজ্জাবোধ করা, সুন্নতি পোশাক পরিধান করতে লজ্জাবোধ করা, দাড়ি রাখতে লজ্জাবোধ করা, অন্যের কাছ থেকে যাকাত সংগ্রহ করতে লজ্জাবোধ করা, ইলম শিখতে লজ্জাবোধ করা, তা’লীম-তালক্বীন দান করতে লজ্জাবোধ করা; এগুলো লজ্জার মন্দ দিক।
আর লজ্জার ভালো দিক হলো, নেক কাজ করা। কারো যদি লজ্জা থাকে তাহলে সে নেক কাজ করবে। কেননা নেক কাজ না করাই লজ্জার কারণ। যদি নেক কাজ করা না হয় তাহলে সে মহান আল্লাহ পাক উনার কাছে কিভাবে মুখ দেখাবে? তাই লজ্জায় ও ভয়ে গুনাহর কাজ করা থেকে বিরত থাকবে, বেশি বেশি নেক কাজ করবে। লজ্জাশীলতা এভাবেই মানুষকে নেক কাজের দিকে ধাবিত করবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনার ইবাদত-বন্দেগী করার জন্য। আর ইলম অর্জন না করলে ইবাদত-বন্দেগী করা যাবে না। তাই ইলম অর্জনের ক্ষেত্রে লজ্জা করা যাবে না। কেউ যদি এরূপ করে তাহলে ইলম অর্জন না করাই তার জন্য লজ্জার কারণ হবে। এক্ষেত্রে প্রকৃত লজ্জাশীলতার লক্ষণ হবে, ইলম অর্জন করে সে অনুযায়ী আমলের কোশেশ করা।
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।