গুম-নির্যাতনের অভিযোগ
র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
তারা হলো- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর (সোমবার) তাদের গুমের অভিযোগে দায়ের করা মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারক গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছি, কারণ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। তিনি জানান, মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিন বর্তমানে গ্রেফতার হয়ে রাঙামাটি ট্রেনিং সেন্টার ও বরিশাল রেঞ্জে বন্দি রয়েছে।
প্রসিকিউটর তামিম আরো বলেন, গুম কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনে গুমের ব্যাখ্যা সম্প্রতি পরিবর্তিত হয়েছে এবং এখন গুমকে একটি অপরাধ হিসেবে সরাসরি চিহ্নিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)