রোহিঙ্গা শিবিরে গোলাগুলি: বিজিবির টহল জোরদার
, ২৮শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯০ শামসী সন, ২২ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ও আগুন লাগানোর ঘটনায় সেখানে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ওই সীমান্তে ৫৩০টি ঘরে ৪ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করতেন। আগুন লেগে ক্যাম্পের অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
জীবন বাঁচাতে সেখানে বসবাসকারী রোহিঙ্গারা পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্তের ঘুমধুম, তুমব্রু, বাইশারীফাড়ি, কোনারপাড়া, মধ্যমপাড়া এলাকায় তাদের টহল জোরদার করেছে।
রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ জানান, গত বুধবার থেকেই গোলাগুলি ও অগ্নিসংযোগের পর রোহিঙ্গাদের বেশ কয়েকজন মিয়ানমারে পালিয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে উত্তেজনায় সবাই আতঙ্কিত।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান মুহম্মদ জাহাঙ্গীর আজিজ বলেন, গত বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে যায় শুন্যরেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ঝুপড়ি। এ সময় নারী, শিশুসহ অনেক রোহিঙ্গা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে আশ্রয় নেন। পরে তাদের সেখান থেকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশের কড়া নজরদারি রয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেছে, সীমান্তের পরিবেশ হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। অধিকাংশ রোহিঙ্গার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে সংখ্যা কয়টি হবে তা এখনও জানা যায়নি। সীমান্তের সার্বিক বিষয় বিজিবি নিয়ন্ত্রণ করে। তারই এই বিষয়ে সঠিক তথ্য সরবরাহ করতে পারবেন। ঘটনার পর আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে অবহিত করেছি। পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করা হবে বলে জানায় ইউএনও।
গত ১৮ জানুয়ারি দুপুরে ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ (২৭) ও মহিবুল্লাহ (২৫) নামে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হামিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
পরে মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই রোহিঙ্গা শিবিরি আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। প্রাণভয়ে অনেক রোহিঙ্গা নাগরিক ক্যাম্প ছেড়ে আশপাশে পালিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












