রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য ভারী বোঝা
, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা বাংলাদেশে আশ্রয় নেয়ার পাঁচ বছর অতিবাহিত হয়েছে। শরণার্থী ক্যাম্পে নতুন শিশুর জন্মের ফলে তাদের সংখ্যা বাড়ছেই।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো- রোহিঙ্গাদের অনেকেই মাদক ও অস্ত্রপাচারের সঙ্গে জড়িত। তারা (রোহিঙ্গা অভ্যন্তরীণ দল) একে-অন্যের সঙ্গে মারামারি ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।
গত বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে। এসময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাপান মিয়ানমারের সঙ্গে কথা বলতে পারে।
নতুন তারিখে হবে প্রধানমন্ত্রীর জাপান সফর:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের জন্য ২৯ নভেম্বরের তারিখ ধরে প্রস্তুতি সারা হলেও সেই তারিখ পরিবর্তন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সফরের বিষয়ে এক প্রশ্নে শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আমরা এখনো পর্যন্ত দিইনি। আপনারা জানেন যে, ডিপ্লোম্যাসিতে অনেক কিছু থাকে, সুবিধা-অসুবিধা থাকে, যে কারণে শেষ মুহূর্তেও পরিবর্তন হয়। সে কারণে সবসময় যে কার্টেইন রেইজারটি হয়, সেটা আমরা একেবারে যথাযথসম্ভব সর্বশেষ মুহূর্তে করি।
তবে, এই সফরটি শিগগিরই হবে, নতুন তারিখে এটি হবে। একটি তারিখ হয়ত আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনেছেন, সে তারিখে বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না। তবে খুব শিগগির হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)