রোযার প্রথম কর্মদিবসে যানজটে নাকাল রাজধানীবাসী
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি মিলিয়ে গত তিন দিন অফিস-আদালত বন্ধ ছিল। টানা তিন দিনের ছুটিতে রাজধানীর সড়কও ছিল বেশ ফাঁকা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রোযার চতুর্থ দিনে পড়েছে প্রথম কার্যদিবস। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। যানজটের কারণে সড়কে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে ঢুকতে হয়েছে অনেককেই।
রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, আসাদগেট, ধানমন্ডি, তেজগাঁও ও মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রশিদ বলেন, ‘আমার অফিসে প্রবেশের সময় সকাল ৯টা। এখন সাড়ে ৯টার মতো বাজে, অথচ যানজটে বসে আছি। কখন পৌঁছাবো, তাও বলতে পারছি না। এমন চলতে থাকলে সেহরি খেয়েই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে।’
রোযার শুরুতেই এমন যানজট, শেষ দিকে এর মাত্রা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অফিসগামী যাত্রীরা। উত্তরার এক বাসিন্দা বলেন, ‘রোযার শুরুতে সাধারণত মানুষ খুব একটা শপিংয়ে বের হন না। কিন্তু আর কিছুদিন গেলেই অনেকেই বের হবেন শপিং করতে। এরপর রাজধানীর অবস্থা আরও নাজুক হয়ে পড়বে।’
রাজধানীতে ঢোকার সময় শুধু বনানীতেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে উল্লেখ করেন তিনি বলেন, ‘যানজট শুরু হয়েছে কাওলা এলাকা থেকে। সেখান থেকেই গাড়ি আস্তে আস্তে দীর্ঘ অপেক্ষার পর সামনের দিকে আসতে পেরেছে। রমাদ্বান শরীফের প্রথম কর্ম দিবসে যদি এমন হয় তাহলে বাকি দিনগুলো কি হবে আল্লাই জানে। সব ধরনের ভোগান্তি নিয়েই আমাদের সামনের দিকে এগুতে হচ্ছে।’
একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তো ভোগান্তির মধ্যেই রয়েছি। ভোগান্তি আমাদের নিত্যদিনের। এটা নিয়েই আমাদের চলতে হচ্ছে। এটা নিয়েই আমাদের চলতে হবে। সকালে এবং অফিস ছুটির পর যানজটটা বেশি থাকে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘রমাদ্বান শরীফের প্রথম কর্ম দিবসে সড়কে গাড়ির চাপ রয়েছে বেশি। বিভিন্ন সিগনালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)