রোজার অত্যাবশ্যকীয় ৯ পণ্যের ৬টির আমদানি গতবারের চেয়ে বেশি
পেঁয়াজ, ডাল (মসুর), খেজুর, ডাবলি (অ্যাংকর), গম, অপরিশোধিত সয়াবিন তেল পূর্ববর্তী বছরের এ সময়ের তুলনায় বেশি আমদানি করেছেন ব্যবসায়ীরা। কেবল চিনি, ছোলা ও পাম অয়েল আমদানি কমেছে। তবে অ্যাংকর ডাল বেশি আসায় ছোলার চাহিদা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি রোজার পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ায় দুই মাসের মধ্যে আমদানি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা মনে করছেন, মূল্যস্ফীতিসহ নানামুখী সংকটে উল্লেখযোগ্য ভোক্তা চাহিদা না বাড়লেও বিভিন্ন পণ্যের বাড়তি আমদানি রোজার বাজারকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে।
ব্যবসায়ীরা অবশ্য বলছেন, রোজায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় রয়েছে ছোলা। বছর তিনেক আগেও পণ্যটির সর্বোচ্চ দাম ছিল কেজিপ্রতি ৭০ টাকা। দুই বছরের ব্যবধানে তা বেড়ে ১০০ টাকা ছাড়িয়েছে। তাই বিকল্প পণ্য হিসেবে দেশে অ্যাংকর বা ডাবলির চাহিদা বেড়ে গেছে। আমদানিও এবার অনেক বেশি হয়েছে। অন্যদিকে চিনি আমদানি কিছুটা কম হলেও দেশীয় মিলের উৎপাদনের ভরা মৌসুম এখন। এক মাসের মধ্যে দেশের সব সরকারি চিনিকলের উৎপাদন শেষ পর্যায়ে চলে আসবে। তাছাড়া মার্চে রোজা শুরু হওয়ায় চিনির চাহিদাও আগের বছরের তুলনায় কম থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান এমএইচ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে পণ্যমূল্য বৃদ্ধিতে ভোক্তা পর্যায়ে চাহিদা কম। রোজার আগে বিক্রিও কমে গেছে পাইকারি বাজারগুলোয়। আমদানি পর্যায়ে ব্যবসায়ীরা নানামুখী সংকট মোকাবেলা করলেও রোজার পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে বেশকিছু নিদের্শনা রয়েছে। নিত্যপণ্যের বাজারে এর প্রভাবও পড়েছে।’
রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির
আগামী অর্থবছরে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন এবং আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার (২২ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এই আহ্বান জানান।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।