রোকেয়ার ক্যাম্পাসে দুর্লভ রুটি ফলের গাছ
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাদিস ১৩৯১ শামসী সন , ০৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়ে উঠছে ব্রেডফ্রুট অর্থাৎ রুটি ফলের দুর্লভ গাছ। ভাতের বিকল্প হিসেবে এই ফল খাওয়ার উপযোগী। দুই বছর আগে ক্যাম্পাসে এই গাছের চারা লাগানো হয়েছিল। লকলকে বেড়ে উঠে এখন এই গাছটি ফল দেওয়ার অপেক্ষায়।
ব্রেডফ্রুট অর্থাৎ রুটি ফল গাছ সম্পর্কে জানা গেছে, এর বাহারি পাতার সামনের অংশে হাতের আঙুলের মতো চমৎকার নকশা করা। ফল দেখতে ঠিক কাঁঠালের মতো। স্বাদ মিষ্টি আলু বা কলার মতো। রুটি ফল পাউরুটির মতো সøাইস করে আগুনে ঝলসে খেতে হয়। একটি রুটি ফল গাছ ৫০ থেকে ৬৫ ফুট লম্বা হয়। ফল ধরে ডালের আগায়। এ গাছের ফলে কোনো বিচি নেই। চারা হয় গাছের মূল থেকে। অনেকে পাখি ধরার ফাঁদ হিসেবে রুটি ফল গাছের আঠা ব্যবহার করে থাকেন।
এই গাছের ফলে রয়েছে প্রচুর ঔষধি গুণ। রুটি ফলের পাতার ক্কাথ রক্তে উচ্চচাপ ও শ্বাসকষ্ট উপশম করে। জিহ্বার প্রদাহে পাতা বেঁটে প্রলেপ দেওয়া হয়। এর কষ চর্মরোগ ও সাইটিকা উপশমে বিশেষ উপকারী। কোনো কোনো দেশে রুটি ফল দিয়ে ক্যান্ডি, চিপস, মিষ্টি আচার তৈরি হয়। অনেক দেশে রুটি ফল সবজি হিসেবে ব্যবহার হলেও আমাদের দেশে এই গাছটি দুর্লভ। সহজে দেখা যায় না। এটি বাণিজ্যিকভাবে চাষ হলে সবজির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।
বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, দুই বছর আগে আড়াই হাজার টাকা দিয়ে দুটি চারা কিনে ক্যাম্পাসে লাগিয়ে ছিলাম। চারা দুটি বড় হচ্ছে। এখন এই দুর্লভ গাছের ফলের অপেক্ষায় রয়েছি। তিনি বলেন, এই গাছের ফল ভাতের বিকল্প হতে পারে। এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যেতে পারে। কারণ প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কায় এই গাছ বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












