রেস্তোরাঁয় মিলল মরা গরুর গোশত, মালিককে জরিমানা
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মার্চ, ২০২৩ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বান্দরবানের থানচিতে মরা গরুর গোশত বিক্রির অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে থানচি উপজেলা সদরের বাজারে শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিককে এ জরিমানা করা হয়।
জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর।
তিনি জানান, থানচি বাজারে স্থানীয় এক ব্যক্তি মৃত গরু গোশত বিক্রি করতে আসেন, সেখান থেকে রেস্তোরাঁয় বিক্রির জন্য শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিক মনির হোসেন কমদামে পাঁচ কেজি মরা গরুর গোশত কেনে। এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হককে মোবাইল ফোনে জানান।
ইউএনও আরও জানান, ওসির নির্দেশে থানার উপ-সহকারী পরিদর্শক (এএস আই) রাজিব ফোর্স নিয়ে শিলাবৃষ্টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মরা গরুর গোশত জব্দ করেন। পরে রেস্তোরাঁর মালিকসহ ওই গোশত ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়।
এ সময় শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শিলাবৃষ্টি হোটেলের মালিক এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবে না বলে স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে: রিজভী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি কখনও একদলীয় শাসনে বিশ^াস করে না -ফখরুল
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেনজীরকে ফেরাতে সব ধরনের কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুর্নীতির অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, তবে বন্ধ অনুসন্ধান-মামলা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগর-কর্ণফুলীর মোহনায় শিল্পবিপ্লবের সম্ভাবনা, হবে লাখো কর্মসংস্থান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)