রেসিপি: ঝটপট চটপটি!
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
উপকরণ:
ডাবলি/চানা ডাল- আধা কেজি, আলু- ২৫০ গ্রাম, চটপটির মসলা- ২ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া- ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি- স্বাদ মতো, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, শসা কুচি- ২ টেবিল চামচ, চটপটির টক- ৪ টেবিল চামচ, ডিম- ১টি।
চটপটির মসলা তৈরির উপকরণ:
জিরা- ১ টেবিল চামচ, ধনে- ১ টেবিল চামচ, মৌরি- ১ টেবিল চামচ, মেথি- ১ চা চামচ, রাঁধুনি- ১ চা চামচ, কালো জিরা- আধা চা চামচ, সরিষা- আধা চা চামচ, বিট লবণ- ১ চা চামচ, লবঙ্গ- ১৫টি, গোলমরিচ- আধা চা চামচ, শুকনা মরিচ- ১০টি।
চটপটির টক তৈরির উপকরণ:
তেঁতুল- ২৫০ গ্রাম, বিট লবণ- ২ টেবিল চামচ, চিনি- ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া- আধা চা চামচ, চটপটির মসলা- ১ টেবিল চামচ, শুকনা মরিচ- ১ টেবিল চামচ (আধা ভাঙা)।
প্রস্তুত প্রণালী:
ডাবলি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। আধা কেজি ডাবলি প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য প্রয়োজন হবে ৬ কাপ পানি। উচ্চ তাপে আধা ঘণ্টা জ্বাল দিন।
ডাবলি সেদ্ধ হতে হতে চটপটির মসলা তৈরি করে ফেলুন। একটি প্যান উচ্চতাপে গরম করে শুকনা মরিচ দিয়ে দিন। তেল দেবেন না। মরিচ চেপে চেপে ভেজে নিন। মচমচে হয়ে গেলে উঠিয়ে চটপটির মসলার বাকি উপকরণগুলো প্যানে দিয়ে চুলা বন্ধ করে দিন। গরম প্যানে নাড়াচাড়া করুন সব মসলা। বাদামি রং হলে নামিয়ে মসলা ও ভাজা মরিচ গুঁড়া করুন। পানি যেন একদম না থাকে সেদিকে লক্ষ রাখবেন। সব মসলা মিহি গুঁড়া হলে বাটিতে উঠিয়ে রাখুন। এই মসলা মুখবন্ধ বয়ামে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। ভিজিয়ে রাখা তেঁতুল ভালো করে কচলে রস বের করে নিন। ছেঁকে রস আলাদা করে ফেলুন। টক তৈরি সব উপকরণ দিয়ে নেড়ে দিন।
ডাবলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। অতিরিক্ত পানি ফেলে দেবেন না। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে মিশিয়ে দিন সেদ্ধ ডাবলির সঙ্গে। এবার একে একে চটপটির মসলা, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের টক মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। সেদ্ধ ডিম মিহি কুচি করে উপরে ছড়িয়ে দিন। ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চটপটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












