সম্পাদকীয় (১)
রেলের টিকেট পেতে ব্যার্থরা হতাশ হয়ে, হয়রানি ও ভোগান্তির স্বীকার হচ্ছে দুর্নীতিবাজ ও বিকৃতমনাদের বহিস্কার করে রেলের সক্ষমতা বহুগুণ বাড়াতে হবে ইনশাআল্লাহ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১০ জুন, ২০২৪ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গতকাল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রেনের টিকিটের তুলনায় অতিরিক্ত যাত্রী চাহিদা থাকায় অনলাইনে টিকিট কিনতে যারা ব্যর্থ হয়েছেন; তাদের অনেকে ঈদযাত্রার ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই বাড়ি যেতে শুরু করেছেন।
বলার অপেক্ষ রাখে না অল্প খরচে পণ্য পরিবহন সাশ্রয়ই এবং আরামদায়ক যাতায়াতের জন্য সাধারণ মানুষের পছন্দ রেল। কিন্তু সে রেল নিয়ে স্বাধীনতার পর থেকেই বহুমুখী ষড়যন্ত্র।
রেল কর্তৃপক্ষ রেয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বৃদ্ধি করে দূরপাল্লার যাত্রাপথে রেলের ভাড়া বাসের ভাড়ার চেয়ে বেশি নির্ধারণ করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে।
রেলখাত লাভজনক করার ঘোষণা দিয়ে ২০১২ সালে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ১১০ শতাংশ এবং ২০১৬ সালে ৭ শতাংশ রেলের ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু ২০১২ সালের ভাড়া বৃদ্ধির সময় ট্রেনের ওই সময়ে বিদ্যামান ‘সেকশনাল রেয়াতি সুবিধা’ প্রত্যাহারের পরে আসলেই কি রেল লাভবান হয়েছিল? ঐ বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থ বছরে রেলের লোকসান ছিল ১ হাজার ২২৬ কোটি টাকা।
এতে বুঝা যায় কেবলমাত্র ভাড়া বৃদ্ধি করে লাভবান হওয়া বা লোকসান কমানো কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে যে হারে রেলের ভাড়া বাড়ানো হয়েছে, এতে যাত্রীরা রেলবিমুখ হবে, রেলে টিকিটবিহীন যাত্রী যাতায়াতের সংখ্যা বাড়বে, রাজস্ব আয় কমবে, কর্মকর্তা-কর্মচারীদের লুটপাটের সুযোগ আরো বাড়বে।
অপরদিকে কিন্তু মানুষের আকর্ষণ ও চাহিদার সাথে সঙ্গতি রেখে রেলের উন্নয়ন ও সুবিধাদি নিশ্চিত করতে পারছে না রেল কর্তৃপক্ষ। এর পেছনের মূল কারণ দুর্নীতি, অব্যবস্থাপনা ও অস্বচ্ছতা। বিগত সময়ে সরকারের এক মন্ত্রী রেলের কালোবিড়াল ধরতে গিয়ে নিজেই দুর্নীতির দায়ে ফেঁসে গিয়েছিলেন। এরপর রেলমন্ত্রী ও রেলকর্তৃপক্ষ দুর্নীতি-অব্যবস্থাপনার কথা স্বীকার করে তা দূর করার প্রতিশ্রুতি দিলেও আদতে কাজের কাজ কিছুই হয়নি। রেলওয়ের কেনাকাটায় দুর্নীতির মাত্রাকে ‘পুকুর চুরি’ বললেও কম বলা হবে। বিভিন্ন মেগা প্রকল্পে এমন পুকুর-সাগর চুরির ঘটনা প্রায়শ গণমাধ্যমে উঠে আসছে। গত বছর পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে রেলওয়ের জন্য ১৯ হাজার টাকার লিফটিং জ্যাক কেনা হয়েছে ৩ লাখ টাকায়। আর ৬৫ হাজার টাকা মূল্যের ড্রিলিং মেশিন কেনা হয়েছে ৯ লাখ ৬৫ হাজার টাকায়। এভাবেই সম্ভাবনাময় লাভজনক রেলখাত লোকসানের ভারে ডুবে যেতে বসেছে।
দেশে তিনটি বৃহদাকার রেল মেরামত কারখানায় লোকোমোটিভ, কোচ-বগি নির্মাণসহ সব রকমের মেরামতি কাজের সুবিধা থাকলেও অনেকটা পরিকল্পিতভাবেই এসব কারখানার সক্ষমতাকে কাজে না লাগিয়ে রেলওয়েকে আমদানি নির্ভর করে রেখে ১০-২০গুণ বেশি দামে যন্ত্রাংশ কেনার মাধ্যমে সংস্থাটিকে লোকসান ও দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে ঠেলে দেয়া হয়েছে।
প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী সৈয়দপুরের মেরামত কারখানায় প্রায় ৩ হাজার পদের বিপরীতে মাত্র ৭১৬ জন কর্মী কাজ করছে। দুই হাজারের বেশি পদ খালি রেখে মূলত কারখানাটির সক্ষমতাকে খর্ব করে রাখা হয়েছে। অথচ পরিবর্তিত বাস্তবতায় পদ্মাসেতু, ঢাকা-কক্সবাজারসহ মেগা প্রকল্পের আওতায় রেলওয়ের জন্য নতুন রুট ও রেলপথ নির্মাণের সাথে সাথে রেল মেরামত কারখানাগুলোর আধুনিকায়ন, ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবল বৃদ্ধির কার্যকর নেয়া হচ্ছে না কেন?
এটা শুধুমাত্র বাংলাদেশ রেলকে পঙ্গু করে রাখার অপচেষ্টা তা বলার অপেক্ষা রাখেনা। কাজেই রেলমন্ত্রী মুখে যতই বলুক- “রেল বন্ধ রাখা বিকৃত মানসিকতার পরিচয়”- আমরা তার এ বক্তব্যের আন্তরিকতা খুজে পাই না। আমরা মনে করি তার বিবৃত বিকৃত মানসিকতার লোক দ্বারাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ভরপুর। এই বিকৃত ও দুর্নীতিবাজদের বহিস্কার করে বাংলাদেশ রেলওয়েকে বাংলাদেশের জনগণের জন্য যথাযথ আকর্ষণীয় ও আরামদায়ক এবং সাশ্রয়ী করে দিতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাবেক সরকার নারিকেল দ্বীপে পর্যটক বন্ধ করে- দেশে নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, জীবন জীবিকার অধিকার চরমভাবে ক্ষুন্ন করেছে।
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: পারিবারিক বন্ধন ধ্বংস, পর্নোগ্রাফির রাজত্ব এবং ইসলামী মূল্যবোধের গুরুত্ব।
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.২৫% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












