রেলের টিকিট: নতুন নিয়মে নতুন করে ভোগান্তিতে মানুষ
, ০৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রেলের টিকিট কেনার জন্য অনলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
ইমতিয়াজ আহমেদ নামে এক যাত্রী বলেন, টিকিট কাটার জন্য আগে রেজিস্ট্রেশন করা ছিলো। আবার ভ্যারিফিকেশন করতে গিয়ে জন্মনিবন্ধন নম্বর দিয়েছিলাম। কিন্তু ভ্যারিফাইয়িং দেখাচ্ছে, কাউন্টারে গেলেও কোনো সমাধান দিতে পারছে না। ফলে টিকিট না কেটে দাঁড়িয়ে রয়েছি।
সকাল সাতটায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে এসেছিলেন বেগম রোকেয়া নামে পঞ্চাশোর্ধ্ব এক নারী।
স্টেশনে এসে জানতে পারেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করার পরেই কেবল ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। নতুন এই নিয়মে ভোগান্তির ঘন্টাখানেক অপেক্ষার পরে এক সংবাদকর্মীর সাহায্য নিয়ে নিবন্ধনের জন্য মেসেজ পাঠিয়েছেন তিনি। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের আগেই তার ট্রেন ফ্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়।
এসময় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, দেশ স্বাধীনের পরে কতবার কতভাবে রেলওয়ে নানা নিয়ম বানিয়েছে। এতে যাত্রী সাধারনের ভোগান্তি ছাড়া অন্য কোনো সুবিধা হতে দেখিনি। যে পদ্ধতিতে ভোগান্তি বাড়ে সেটা কেন করা হয় আমার বুঝে আসে না।
মোহাজ্জেল হোসেন নামে আরেক বৃদ্ধ গফরগাঁও যাওয়ার জন্যে ঘুরছিলেন তার নিবন্ধন করে দেওয়ার জন্য। তারপর এক যাত্রীকে ধরে নিবন্ধনের আবেদন করলেও আধাঘন্টা অপেক্ষার পরও তার সেই ফিরতি বার্তা আসেনি।
তিনি ক্ষোভ জানিয়ে বলেন, এত ঝামেলা করলে ট্রেনে যাতায়াত করব কীভাবে! নতুন সিস্টেম করছে কিন্তু আমরা কেউ তা জানি না। এইহানে কীভাবে কী করব সেটাও বুঝতে পারছি না।
আশিকুর রহমান নামে এক ছাত্র ঢাকায় ভর্তি কোচিং করতে এসেছেন। তিনি ট্রেনে করে বাড়ি যেতে কমলাপুর স্টেশনে এসে পড়েছেন ভোগান্তিতে।
এ শিক্ষার্থী বলেন, আমাদের আইডি কার্ড নাই, তাহলে কীভাবে যাব? বাবা-মায়ের আইডি কার্ডও সঙ্গে নেই। তাই নিবন্ধনও হলো না, টিকিটও পেলাম না। এখন ফিরে যাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)