রেকো ডিক খনির ১৫ শতাংশ শেয়ার সৌদি আরবের কাছে বিক্রি করছে পাকিস্তান
, ০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ রেকো ডিক খনি প্রকল্পের ১৫ শতাংশ শেয়ার সৌদি আরবের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। এই শেয়ার বিক্রি করা হবে আন্তঃসরকার চুক্তির ভিত্তিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ কোটি ডলার। সৌদি আরব দুটি ধাপে এ অর্থ বিনিয়োগ করবে।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে, শতকরা ১০ ভাগ শেয়ারের বিনিময়ে সৌদি আরব পরিশোধ করবে ৩৩ কোটি ডলার। দ্বিতীয় ধাপে, বাকি ৫ শতাংশ শেয়ারের জন্য পরিশোধ করবে আরও ২১ কোটি ডলার।
রেকো ডিক খনিজ প্রকল্পে প্রচুর তামা ও স্বর্ণ মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করে, এই সম্পদ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে।
বর্তমানে রেকো ডিক প্রকল্পের ৫০ শতাংশ মালিকানা যৌথভাবে পাকিস্তানের কেন্দ্রীয় ও বেলুচিস্তান সরকারের হাতে। বাকি ৫০ শতাংশ বিদেশি সংস্থা ও কোম্পানির মালিকানায়।
পাকিস্তানের খনিজ শিল্প উন্নয়নে বেলুচিস্তানকে ১৫ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। রেকো ডিক খনি বেলুচিস্তানের চ্যাগাই অঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও স্বর্ণের খনি হিসেবে পরিচিত।
----------------------------------------
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমুদ্রে যেভাবে মাইন পাতা ও সরানো হয়
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘তোমরা লড়াই করলে, আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করবো’ : ড্রাম্পকে ইরানের স্পিকার
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন -আইআরজিসি
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজে নিরাপত্তা নিশ্চিতে ইউয়ানে লেনদেনের পথে আরব দেশগুলো
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের পর তুরস্ককে শত্রু ঘোষণা করতে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল -হাকান ফিদান
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজে ইরানের হুঙ্কারে পালিয়ে বাঁচলো মার্কিন রণতরী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের হামলায় পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না দখলদার বসতি স্থাপনকারীরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ৫০
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)