রিয়াদের মৃত্যুর পর ঘুষের টাকা ফিরিয়ে দিল পুলিশ
রাজধানীর পল্লবীতে ছিনতাইকারী সন্দেহে আটক যুবককে ছেড়ে দেয়ার কথা বলে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ হেফাজতে ভুক্তভোগী রিয়াদ হোসেনের মৃত্যুর পর টাকা ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
তবে ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগীর বিরুদ্ধে ছিনতাইয়ে জড়িত থাকার কোনো আলামত না পেলেও ‘স্থানীয় অপরাধী গ্রুপে যুক্ত থাকার তথ্য রয়েছে’ বলে দাবি পুলিশের।
গত রোববার ভোরে রিয়াদকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির পর সোমবার ভোরে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। তবে এখন পর্যন্ত হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীর স্ত্রী বৃহস্পতিবার রাতে বলেন, গত রোববার ভোরে তার (রিয়াদ) ফোনে কল দেওয়ার পর জানতে পারি পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। থানায় গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পাই। তখন তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। এরপর থানায় ফেরত আনার পর আমাকে সঙ্গে করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে ফের থানায় আনার পর তাকে ছেড়ে দেওয়ার কথা বলে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন এসআই আশরাফুল। রাত ৯টার দিকে আমি ২০ হাজার টাকা জোগাড় করে তাকে দিই।
সোমবার সকালে ফোন দিলে এসআই আশরাফুল বলেন, রিয়াদকে কুর্মিটোলায় নেওয়া হচ্ছে। আপনি থানায় আসেন আগে। এরপর ৮টার দিকে টাকা ফেরত দিয়ে বলেন, আপনার স্বামীর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এ টাকা ফেরত নিয়ে যান। অথচ ভোর ৪টায় স্বামীকে মৃত ঘোষণা করা হয়েছে, সে কথা তখনও বলেননি।
আমার স্বামী বলেছেন, কোনো পাবলিক তাকে মারেনি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মেরেছে। এরপর চিকিৎসা শেষে থানায় থাকার সময় কী হয়েছে, ওনারাই (পুলিশ) ভালো জানেন। রোববার কিংস্টন হাসপাতালে চিকিৎসা শেষে রাত দেড়টার দিকে আমি চলে আসি। এরপর তার সঙ্গে কী হয়েছে, আমি জানি না।
ঘুষ লেনদেনের বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারকে অভিযোগ করতে বলেছি। জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও জানিয়েছি বিষয়টি। এটার তদন্ত করা হবে। যদি সত্যতা মেলে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।