রিজার্ভ থেকে ডলার বিক্রি বাড়ছে
ডলার সংকট দিন দিন বাড়ছেই। ফলে দেশের বাজার স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১.১৪ বিলিয়ন বা ১১৪ কোটি ডলার বিক্রি করেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৬৮.৬০ মিলিয়ন বা ৬ কোটি ৮৬ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০২৩ সালের ১ আগস্ট পর্যন্ত রিজার্ভ দাঁড়ায় ২৯.৭২ বিলিয়ন ডলার। ওই দিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৯ টাকা, সর্বনিম্নও ১০৯ টাকা। সব ব্যাংকের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করলে কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চিত রিজার্ভ আরও কমে যাবে। সেজন্য সরকারের প্রয়োজনেই শুধু রিজার্ভ থেকে ডলার ছাড়া হচ্ছে।
ডলার সংকটের কারণে গত অর্থবছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১৩.৪৬ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংক কোনো বছরে এত বেশি পরিমাণ ডলার বাজারে বিক্রি করেনি।
বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানান, ডলারের দর বাজারভিত্তিক করলে সংকট অনেকটা কেটে যাবে। তা না করে কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। অনেক ব্যাংক ও ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে। আবার প্রবাসী রেমিট্যান্সের বড় একটি অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাচ্ছে। অনেক ব্যাংক ঘোষণার চেয়ে বেশি দরে ডলার বেচাকেনা করছে। ডলারের দর বাজারভিত্তিক করলে অনিয়ম কমত। আবার আমদানিকারকরা যেন প্রকৃত খরচ বিবেচনায় ভোক্তা পর্যায়ে পণ্যের দর নির্ধারণ করেন, সরকারের দিক থেকে সে বিষয়ে চাপ দেওয়া যেত।
তবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন কারণে এখন দেশের মূল্যস্ফীতি এমনিতেই অনেক বেশি। এখন কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণ না করে বাজারের ওপর ছেড়ে দিলে কোথায় গিয়ে ঠেকবে, কেউ তা জানে না। তখন আবার ডলার অতি মূল্যায়িত হতে পারে।’
গত মঙ্গলবার বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রির দর ৫০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন থেকে ১০৯ টাকা ৫০ পয়সা দরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। এর আগে দর ছিল ১০৯ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার ১০৯ টাকা ৫০ পয়সা দরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।’ তবে সব ব্যাংক এই দরে ডলার পাচ্ছে না। সরকারের প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানোর জন্য শুধু রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্য ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ডলার কিনে আমদানি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।