রিজার্ভ চুরি: উদ্ধারে চীন ও শ্রীলঙ্কার অসহযোগিতা
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীন ও শ্রীলঙ্কার অসহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সব দেশ প্রতিবেদন দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করলেও তারা কোনও সহযোগিতা করছে না। বিলম্ব হলেও জাপান অবশেষে তাদের প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পাঠিয়েছে। যদিও সেই প্রতিবেদন এখনও হাতে পায়নি সিআইডি। ওই ঘটনায় ফিলিপাইন ও ভারত সিআইডিকে মামলায় সহযোগিতাসহ প্রতিবেদনও দিয়েছে বলে জানা যায়।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের রক্ষিত ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার ফেরত আনা গেছে। বাকি টাকা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা বাড়ছে।
পুলিশের তদন্তে যেসব দেশের সংশ্লিষ্টতা পাওয়া যায় তার মধ্যে চীন, শ্রীলঙ্কা, ভারত, ফিলিপাইন ও জাপান রয়েছে। সব দেশ থেকে সহযোগিতা করলেও চীন ও শ্রীলঙ্কা কিছুই করছে না।
সিআইডির একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চীন এবং শ্রীলঙ্কা এখন পর্যন্ত সিআইডিকে প্রতিবেদন দেয়নি। এছাড়া জাপানও এতো দিন না দিলেও অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন পাঠিয়েছে। কিন্তু এখনও সেই প্রতিবেদন হাতে পায়নি তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনায় ফিলিপাইন ও ভারত সিআইডিকে মামলায় সহযোগিতাসহ প্রতিবেদনও দিয়েছে।
সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, রিজার্ভ চুরির পুরো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু চীন এবং শ্রীলঙ্কার অসহযোগিতায় সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি এই দুই দেশ আদৌ প্রতিবেদন দিবে কিনা, এটা নিয়ে সন্দেহ আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)