রাষ্ট্র সংস্কারের ১৬ প্রস্তাব ইসলামী ফ্রন্টের
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্ত করে সাংবিধানিক রূপ দেওয়াসহ ১৬ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে দলটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে স উ ম আবদুস সামাদ ১৬ দফায় ৬৫টি প্রস্তাব উপস্থাপন করেন। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মেয়াদ পূর্তির কমপক্ষে ৬ মাস পূর্বে প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ঐকমত্যের ভিত্তিতে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে দলমত-নির্বিশেষে সংলাপের মাধ্যমে বৈষম্যহীন নির্বাচন পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীর ১৭০টি দেশের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকের মতো দেশে নির্বাচন হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এই পদ্ধতিতে একটি দল যত ভোট পায়, সেই অনুপাতে জাতীয় সংসদে আসন পায়। তাই প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) তথা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
এ সময় তিনি নির্বাচন ব্যবস্থার ভারসাম্য রক্ষা, জনপ্রশাসন সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, অর্থনৈতিক, বাজার মনিটরিং, ধর্মীয় ও জাতিগত, সংস্কৃতি, পররাষ্ট্র, বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কারের কথা উল্লেখ করেন।
আবদুস সামাদ বলেন, বিগত নির্বাচনে একদলীয় শাসন কায়েমে নির্বাচন ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হয়েছে। সংবিধানকে কাটা ছেঁড়া করে জর্জরিত করে দেশকে ধ্বংস করে দিয়েছে বিগত স্বৈরশাসক সরকার। তাই নির্বাচন সুষ্ঠু করতে আগের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট। জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)