রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত জানিয়েছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসে তিনি এ কথা জানান।
সালাহ উদ্দিন আহমদ জানান, ‘৫ম সংশোধনী চায় বিএনপি।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘লিডার অব দ্য হাউজ কে হবে তা রাজনৈতিক দল গুলোর সিদ্ধান্ত নেবে। এ বিষয়েও কমিশনের সঙ্গে দ্বিমত রয়েছে আমাদের। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে।’
তিনি জানান, নতুন আইন প্রনয়ণ করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পক্ষে মত দিয়েছে বিএনপি। এনসিসি বিষয়ে একমত নই, তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা দায় হয়ে যাবে। কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হয় না, ‘ডকট্রিন অব নেসেসিটি’র জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ার টেকার রাখা প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।