রাষ্ট্রীয় মালিকানায় পাটকল চালুসহ ৬ দফা দাবি
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২২ মার্চ, ২০২৩ খ্রি:, ০৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাষ্ট্রায়ত্ত সব পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ ৬ দফা দাবিতে পাটকল রক্ষায় সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত নাগরিক পরিষদ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২০ সালের ২ জুলাই সরকার ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। মিল বন্ধের দুই মাসের মধ্যে সব পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত অনেক শ্রমিক এরিয়াসহ তাদের বকেয়া পাওনা পায়নি।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংক-আইএমএফ এর পরামর্শে পাটকলগুলো বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। অথচ ১২শ কোটি টাকা বিনিয়োগ করে এই পার্টকল গুলোকে লাভজনক করা সম্ভব বলে সুনির্দিষ্ট তথ্যসহ ২০১৯ সালের ডিসেম্বর মাসে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে এবং সরাসরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হয়েছিল। কিন্তু সরকার তা বিবেচনায় নেয়নি। ২০১০ সালে পাসকৃত ‘ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট’ বাস্তবায়নে সরকারের জোর তৎপরতা আমরা দেখিনি।
এসবের মাধ্যমে সরকারের উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট হয়। অর্থের অভাব এই পাটকলগুলো বন্ধের কারণ নয়। অলাভজনক অনেক খাতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, বিদ্যুৎখাতে ভর্তুকির নামে ব্যক্তিমালিকদের লুটপাট করার সুযোগ করে দেওয়া হয়েছে, প্রতিবছর প্রায় লাখ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, অপরিকল্পিত উন্নয়নের নামে সীমাহীন লুট চলছে, ব্যাংকের খেলাপিঋণের পরিমাণ দ্রুত বাড়ছে, পাটকল বন্ধ করার পরও প্রতিবছর বিজেএমসি কর্মকর্তাদের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আসলে পাটকলগুলোর সম্পদের প্রতি এদেশের বড় পুঁজিপতিদের নজর পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)