রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান
ফাথ-৩৬০ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েকডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগির এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে ইরান। ইউরোপের দুইটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।
সূত্র জানিয়েছে, ফাত-৩৬০ ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছে। ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও ১৫০ কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে।
মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভা-ার রয়েছে। তবে বহরে ফাথ-৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছে, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং জি৭ অংশীদাররা প্রস্তুত।
মুখপাত্র বলেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে।
ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহনীভাবে বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।