রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিলবার ও সরঞ্জামাদিসহ দুই পাচারকারী আটক
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিলবার ও লোহার সরঞ্জামাদিসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে পাচারকারীদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে চার হাজার বিশ কেজি লোহার সরঞ্জামাদি এক হাজার ৪৫ কেজি এসএস স্টিলবার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার ২০০ টাকা। এছাড়া চুরির মালামাল বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করা হয়।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।