রাতের ঢাকা যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন
অনেকে। রাজধানীতে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায়
উদ্বিগ্ন বাসিন্দারা।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। দিন দিন চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকা- বেড়ে
যাওয়ায় অনিরাপদ হয়ে উঠছে শহরের অলি-গলি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ
মানুষর মধ্যে। সম্প্রতি শহরে নানা ধরনের অপরাধের ঘটনা ব্যাপকভাবে বাড়ছে, বিশেষ করে রাস্তাঘাটে ছিনতাই এবং হোল্ড-আপের
ঘটনা।
রাত হলেই যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলো।
রাজধানীর অপরাধপ্রবণ ব্যস্ত এলাকাগুলোতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত
ছিনতাইকারীরা ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে পথচারীদের ওপর হামলা চালায়। কিছু ক্ষেত্রে
মোটরসাইকেল আরোহীরা তাদের টার্গেট হয়ে থাকেন। তারা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মোবাইল
ফোন, ব্যাগ বা অন্যান্য
মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিশেষ করে হাজারীবাগ, যাত্রাবাড়ী, মিরপুর,
পল্টন, শাহবাগ,
তেজগাঁও
ও মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে রাত নামতেই একাকী চলতে থাকা
পথচারীদের টার্গেট করে এসব ঘটনা ঘটছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের তুলনায়
২০২৫ সালে রাজধানীতে অপরাধের ঘটনা প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। গত কিছু মাসে
চুরি-ছিনতাইয়ের ঘটনায় এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে, সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন।
অপরাধ নিয়ন্ত্রণ ও ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আনতে শনিবার (২৫ জানুয়ারি)
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। তার বলেন, ‘টঙ্গী বাজার এলাকা
থেকে গাজীপুরা পর্যন্ত প্রতিদিনই ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে টঙ্গী
এলাকায় কমপক্ষে ২০ জন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ধারালো
অস্ত্র দিয়ে পথচারী ও সাধারণ মানুষকে আঘাত করছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। ছিনতাই রোধে পুলিশ সম্পূর্ণ ব্যর্থতার
পরিচয় দিচ্ছে।
পুলিশ সদর দফতরের তথ্য বলছে, গত বছর জানুয়ারি
থেকে ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে চুরি,
ছিনতাই
ও ডাকাতির ঘটনায় মামলা হয়েছে দুই হাজার ৩৪৪টি। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা
হয়েছে দুই হাজার ১৭৫টি। এছাড়াও শুধু রাজধানীতে বিভিন্ন ধরণের অপরাধের অভিযোগে
মামলা হয়েছে প্রায় ১৮ হাজার। তবে সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর সিংহভাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় না। বিশেষ করে
মোবাইলসহ ছোট-খাট ছিনতাইয়ে ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেন না ভুক্তভোগীরা। ছিনতাইয়ে
ঘটনায় নিহত, গুরুতর আহত কিংবা বড় কোনও
ধরণের ছিনতাইয়ের ঘটনা হলে পুলিশের কাছে যায় ভুক্তভোগীরা। ফলে প্রকৃত ছিনতাইয়ের
ঘটনার তথ্য থাকে না পুলিশের কাছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












