রাতের আঁধারে কৃষকের ৬০০ ফলজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জেলার পাংশা উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের পাঁচ একর জমির ওপর রোপিত ছয় শতাধিক পেঁপে, পেয়ারা ও আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত জুমুয়াবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরা মারা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সালাউদ্দিন আহম্মেদ হিরক। তিনি পারডেমরা মারা গ্রামের আলী আহম্মদ মৃধার ছেলে।
ভুক্তভোগী কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক বলেন, আমার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই আমি পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকা জকে পেশা হিসেবে বেছে নেই। তিন বছর আগে বাবার ১৫ একর জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলি আমি। এর মধ্যে পাঁচ একর জমিতে ছিল প্রায় ৪০০ পেঁপে, ১০০ পেয়ারা এবং ১০০ আম গাছ।
তিনি বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের সমস্ত ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি গাছগুলো গোড়া থেকে কাটা। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। কয়েক লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার।
তিনি আরও বলেন, আমি চাই এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই বর্বরতার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছি, যাতে আমি আবার ঘুরে দাঁড়াতে পারি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)