রাজবাড়ীতে লালিম চাষে তাক লাগালেন আব্দুল গফুর
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজবাড়ী সংবাদদাতা:
বাজারে চাহিদা বাড়ায় ও দাম বেশি পাওয়ায় দিন দিন বাঙ্গির সঙ্গে লালিমের চাষ বাড়াচ্ছেন কৃষকেরা। রাজবাড়িতে এ বছর ৫ কোটি টাকার বেশি বাঙ্গি ও লালিম বিক্রির আশা চাষিদের।
জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের ৭০ বছর বয়সী কৃষক আব্দুল গফুর কাজী এবারই প্রথম নিজের ১০ শতাংশ জমিতে করেছেন লালিমের চাষ। রোপণের দেড় মাসের মাথায় পেয়েছেন অভাবনীয় সাফল্য। রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
গফুরের ক্ষেতে এখন শোভা পাচ্ছে কাঁচা-পাকা সবুজ হলুদ রঙের লালিম। ইতোমধ্যে স্থানীয় হাট-বাজারে লালিম বিক্রি শুরু করেছেন গফুর।
এখন পর্যন্ত ৩০ হাজার টাকার বেশি লালিম বিক্রি করেছেন বলে জানালেন গফুর। প্রতিটি লালিম আকার ভেদে ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন।
এ বিষয়ে লালিম চাষি আব্দুল গফুর কাজী বলেন, আমি ছোটবেলা থেকেই কৃষি কাজ করি। এখন আমার বয়স ৭০ বছর। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় মাল্টাসহ আমি ধান,পাট,গম,পেঁয়াজ,রসুন, ড্রাগস ফল,মাল্টাসহ নানা ধরনের শাক-সবজি ও ফসলের চাষাবাদ করছি। এ বছর ফরিদপুর সরেজমিন কৃষি গবেষণা বিভাগ থেকে বীজ নিয়ে আমার ১০ শতাংশ জমিতে লালিমের চাষ করেছি। বৈশাখ মাসের শুরুতে লালিমের চারা রোপণ করেছিলাম। দেড় মাস পরেই ফল ধরেছে। একেকটি লালিমের ওজন দেড় কেজি থেকে ৩ কেজি পর্যন্ত। স্থানীয় বাজারে প্রতিটি লালিম আকার ভেদে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, লালিম একটি লাভজনক ফসল। অল্প খরচে কম সময়ে স্বল্প পরিশ্রমে ভালো লাভ হয়। প্রতি শতাংশে এবার প্রায় ৫০টি লালিম ধরেছে। সে হিসেবে ১০ শতাংশে ৫ শতাধিক লালিম ধরেছে। প্রায় ৩০ হাজার টাকার মত বিক্রি হবে। এর মধ্যে আমার খরচ ৫ হাজার টাকা। আমার সফলতা দেখে স্থানীয় অনেক কৃষক লালিম চাষে আগ্রহী হচ্ছেন।
গফুরের এই সাফল্য দেখে আশপাশের অনেক কৃষক এখন লালিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। লালিম চাষে সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ ও ফরিদপুর সরেজমিন কৃষি গবেষণা বিভাগ।
আব্দুল গফুর কাজীর মতো উন্নত জাতের সুস্বাদু লালিম ও বাঙ্গির আবাদ করেছেন জেলার প্রায় ৫ শতাধিক চাষি। ভালো স্বাদ ও ক্ষতিকর কেমিকেল মুক্ত হওয়ায় ক্ষেতেই ছুটে আসছেন স্থানীয় বাজারসহ আশপাশের কয়েকটি জেলার পাইকাররা।
জানা গেছে, চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় ৫৮ হেক্টর জমিতে হয়েছে বাঙ্গি ও লালিমের চাষাবাদ। হেক্টরপ্রতি ১৮ মেট্রিক টনের বেশি ফলনে মোট ১ হাজার ৬৮ মেট্রিক টন বাঙ্গি ও লালিমের ফলন আশা করছে জেলা কৃষি বিভাগ। যার বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার মতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












