রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছেন।
শিক্ষার আলো যথাযথভাবে ছড়াতে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। তাদের দাবি- বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা, রাজনীতি জন্য বিশ্ববিদ্যালয় না। রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ ব্যতীত কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি থাকবে না।
রসায়ন বিভাগের শিক্ষার্থী মামুন বিল্লাহ বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি চিরতরে নিষিদ্ধ চাই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষক সবাইকে এটা মাথায় রাখতে হবে যে, তারা জনগণের সেবক। তারা জনগণের প্রভু না। তাই সেবক হিসেবে সবার সঙ্গে আচরণ করতে হবে, প্রভু হিসেবে নয়।
খুবি শিক্ষকরা দলীয় রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার দাবি নিয়ে মানববন্ধন করেছেন। তারা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির প্রতি অনাস্থা প্রকাশ করে সোচ্চার হয়ে উঠেছেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে খুবি শিক্ষকরা তিনটি দাবি নিয়ে মানববন্ধন ও র্যালি করেন। পরে রেজিস্ট্রার বরাবর শিক্ষক রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চেয়ে সবার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেন।
অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. ইয়াছিন আলী বলেন, আমাদের উঠে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়। দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে আমি মনে করি সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের আশাহত হলে হবে না। আমি পুরো বাংলাদেশ ঠিক করতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই। তবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারবো এবং আমার এলাকায় কাজ করতে পারবো। আমরা যদি যার যার এলাকায় যার যার প্রতিষ্ঠানে এই স্বচ্ছ ও ন্যায় কে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সুন্দর একটি বাংলাদেশ হবে।
সরকারী কলেজে ছাত্র ও শিক্ষকদের রাজনীতি বন্ধ এবং কলেজ সংস্কারসহ আটদফা দাবি আদায়ে বিক্ষোভ করছে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। বেলা ১২টায় সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষার্থীরা বলেন, কলেজে রাজনীতি নিষিদ্ধকরণ, মেয়াদোত্তীর্ণ ও দুর্নীতিগ্রস্ত শিক্ষক পরিষদ বাতিল করা, ছাত্র সংসদ প্রতিষ্ঠা বাস্তবায়ন করা এবং হয়রানি ও প্রাইভেট বাণিজ্য বন্ধ করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।