রাজনীতিতে আসতে নিজের প্রস্তুতির কথা জানালেন জয়
ভারতীয় মিডিয়াকে এক সাক্ষাতকারে জয় যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, পদত্যাগের দিন থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখনই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে যাবেন।
তবে জয় এখন বলছেন, প্রয়োজনে তিনি রাজনীতিতে ফিরবেন। তাছাড়া আমি নিশ্চিত আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে এবং জয়ীও হতে পারে।
যদিও এর আগে এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। জয় নিজেও রাজনীতিতে না ফেরার কথা জানিয়েছিলেন।
এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-কে জয় জানিয়েছেন, শিগগিরই রাজনীতিতে ফিরে দলের হাল ধরবেন তিনি নিজেই। ওয়াশিংটনে অবস্থিত নিজের বাড়ি থেকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘দল (আওয়ামী লীগ) ও এর কর্মীদের বাঁচাতে আমি সবকিছু করতে প্রস্তুত। যদি এজন্য আমাকে রাজনীতিতে আসতে হয়, তা থেকে আমি পিছপা হবো না। ’
জয় আরও বলেন, ‘চলতি মেয়াদ শেষে আমার মা (শেখ হাসিনা) এমনিতেই অবসর নিতেন। আমার নিজের রাজনীতিতে আসার কোনো ইচ্ছে ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রে স্থায়ী। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশে যা হচ্ছে তাতে এটা নিশ্চিত যে, নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। এখন দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং আমি এখন একেবারে প্রস্তুত আছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।