রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধনের শহরে
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধনের শহরে। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন। প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ - গুরুত্বপূর্ণ সব এলাকায় কর্মক্ষেত্রে বঞ্চনা ও হতাশার গল্প জানিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয় এলাকায় কোনও বিক্ষোভ, সমাবেশ কিংবা মানববন্ধনের অনুমতি ছিল না। এখন সচিবালয় এলাকা পরিণত হয়েছে দাবি আদায়ের প্রধানতম স্থানে।
কয়েক দিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ মানববন্ধন করে আসছে বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম নয়। সকাল থেকেই সচিবালয়ের সামনে চলেছে বিভিন্ন সংগঠনের দাবি আদায়ের আন্দোলন। ফলে এ এলাকায় সড়কে যানজট তৈরি হয়।
আব্দুল গণি সড়কে দেখা যায়, সচিবালয়ের সামনে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন পালন করতে সমবেত হয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা, এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা, সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন 'সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-(সিভিডিপি)', বাংলাদেশ সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদসহ নানান সংগঠন।
এদের মধ্যে সরকারি কর্ম কমিশনের কাছে তিন দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা। তাদের দাবিগুলো হলো, বৈষম্যমূলক ৪৩তম বিসিএস নন-ক্যাডার ফলাফল বাতিল করে অনতিবিলম্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত এমন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে; অনতিবিলম্বে পিএসসি থেকে নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পদ সংখ্যা বাড়িয়ে অধি ক সংখ্যক প্রার্থীর চাকরির নিশ্চয়তা তৈরি করতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত ২০১৪-এর নন-ক্যাডার বিধি অনুযায়ী পরবর্তী চলমান বিসিএসগুলোতেও (৪৪, ৪৫ ও অন্যান্য) নন-ক্যাডার নিয়োগের পথ সুগম করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেল গাড়িচালক পদে দৈনিক মজুরিতে কর্মরত গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদ।
চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে বিক্ষোভ সমাবেশ করছেন গ্রাম পুলিশ সদস্যরা। যদিও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনেও আন্দোলন করেছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।