রাজধানী অনিয়মতান্ত্রিকভাবে রাস্তায় খোঁড়াখুঁড়ি, মানুষের ভোগান্তি চরমে
আধুনিক নগরী বিনির্মাণে প্রতিনিয়ত নানামুখী উন্নয়ন প্রকল্প নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তবে এই উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটাই বঞ্চিত দক্ষিণখানের ও উত্তরখান বাসিন্দারা। পানিবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত সেখানে কয়েক লাখ মানুষ। এসব সমস্যার সমাধান কবে মিলবে, তার উত্তরও জানা নেই কারও।
এছাড়াও বৃষ্টি না হলেও রাজধানীর দক্ষিণখান এবং উত্তরখান অধিকাংশ জায়গায় এখনো পানি নিচে। এর ফলে ভোগান্তিতে পড়ছে হাজার হাজার মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে থানা পুলিশের কার্যক্রম। দক্ষিণখান থানা এলাকার ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং উত্তরখানের ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক কেটে ফেলায় থানা পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ।
সরেজমিন দেখা যায়, দক্ষিণখান বাজার থেকে উত্তরা রোগীর নিয়ে যাওয়ার জায়গায় নেই বললেই চলে। অনিয়মতান্ত্রিকভাবে রাস্তায় খুড়াখুঁড়ি জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দক্ষিণখান বাজার থেকে কসাই বাড়ি এবং হাজি ক্যাম্পে রাস্তায় পাইপ বসানোর পরে মাটি ভরাট না করায় সাধারণ হেঁটে চলতেই চরম ভোগান্তিতে শিকার হতে হচ্ছে। এছাড়াও দক্ষিণখান থানা রোড থেকে শুরু করে চালাবন, ফায়দাবাদ মিজানের গ্যারেজ সহ বেশির ভাগ জায়গায় হাটুর উপরে পানি যেন এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী।
চাকরিজীবী, গার্মেন্টস কর্মী, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ হাজার মানুষের উত্তরা থেকে দক্ষিণখান ও উত্তরখান এলাকায় যাতায়াত করে। বারবার তাই সংশ্লিষ্টদের কাছে রাস্তা সংস্কারে আবেদনও জানায় এলাকাবাসী। কিন্তু কাজ হয়নি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।