রাজধানীতে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা
রাজধানীতে ৫৮ বছরের মধ্যে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ওই বছর ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীতে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।
কমানো হলো রেলের গতি: ঢাকাসহ সারাদেশে তীব্র তাপদাহে আন্তঃনগর ট্রেনের গতি ৩০ কিলোমিটার কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে। ফলে ঈদ সামনে রেখে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয় এটা বলা মানে অবিচার করা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।