রাজধানীতে বায়ু শোধনে সবচেয়ে কার্যকর বটগাছ: গবেষণা
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বায়ুদূষণ ও বাতাসে ক্ষতিকর ধাতুর কারণে রাজধানী ঢাকা প্রায়ই দূষিত শহরের শীর্ষে অবস্থান করে। আর এ দূষণ থেকে বাঁচার জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায় না। প্রাকৃতিকভাবে একমাত্র গাছই আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য দিলেন, রাজধানীতে বায়ু পরিশোধনের সহজ সমাধান হতে পারে বটগাছ। যেটি বড় ও ঘন পাতার সাহায্যে বাতাসে ভেসে বেড়ানো ভারী ধাতু সহজেই ধরে রাখতে পারে। দূষণ পরিশোধনেও সবচেয়ে এগিয়ে। তবে রাজধানীতে দিনদিনই কমছে এ আদি বৃক্ষের সংখ্যা। বর্তমানে কতটি গাছ রয়েছে সে বিষয়ে জানে না কোনো সংস্থাই।
ঢাকার ক্রমবর্ধমান বায়ুদূষণে উদ্ভিদের টিকে থাকার ওপর একটি গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে সিসা, ক্রোমিয়াম, নিকেল ও ক্যাডমিয়ামের উপস্থিতি অনেক বেশি। এসব ভারী ধাতু শোষণ ও পরিশোধনে গাছের সক্ষমতার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। চারটি ভিন্ন জায়গা থেকে চারটি গাছের নমুনা নিয়ে গবেষকরা এ পরীক্ষানিরীক্ষা করেন। গবেষক দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক সাইফ শাহরুখ। তিনি বলেন, ‘আমরা ঢাকার চারটি লোকেশন থেকে চারটি গাছের নমুনা নেই। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ফার্মগেট ও গাবতলী থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি লোকেশন থেকেই চারটি গাছের নমুনা নেওয়া হয়। পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে, ঢাকার দূষণের ধরনের আলোকে আম ও বট সবচেয়ে বেশি দূষণ সহনীয় বৃক্ষ। গবেষকরা জানান, শহুরে গাছগুলো পাতার উপরি ভাগে ধূলিকণা জমিয়ে রেখে বায়ুম-ল থেকে পার্টিকুলেট ম্যাটার (পিএম) অপসারণের মাধ্যমে বায়ুর গুণমান উন্নত করতে সক্ষম।
সাইফ শাহরুখ বলেন, আমাদের গবেষণাটির প্রাথমিক লক্ষ্য ছিল বায়ুদূষণের শিকার রাস্তার পাশের বিভিন্ন প্রজাতি বৃক্ষের স্থিতিস্থাপকতা মূল্যায়ন করা। অত্যন্ত দূষিত পরিবেশে কোন গাছ বেশি সহনশীল, তা খুঁজে বের করতে চেয়েছি। তাতে দেখা যায়, শহুরে বন উন্নয়নের জন্য সবচেয়ে উপযুক্ত উদ্ভিদ বট। বটগাছ বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বায়ু পরিশোধন করতে পারে উল্লেখ করে গবেষকরা জানান, বৃহদাকৃতির এ গাছের পাতা অনেক বেশি ধূলিকণা শোষণ করে এবং পত্ররন্ধ্র ব্যবহার করে শোষণ করে নেয় গ্যাসীয় দূষণ।
ঘন ও বড় পাতার কারণে বটবৃক্ষ বেশি দূষণ সহনীয় উল্লেখ করে সাইফ শাহরুখ বলেন, ‘আমরা দেবদারু ও অশ্বত্থ গাছের নমুনা পরীক্ষা করে দেখেছি। সেগুলোর দূষণ সহনক্ষমতা বটের চেয়ে কম। বিশেষ করে দেবদারুর অবস্থা একেবারেই খারাপ। এর কারণ হলো গাছটির পাতাগুলো বেশ ধূলিকণা । ফলে বাতাসের সময় দূষিত কণা দেবদারুর পাতায় অত বেশি আটকায় না, যতটা না বটবৃক্ষে জমা হয়। তাছাড়া বায়ুদূষণ শোষণের ক্ষেত্রে অন্য গাছগুলো থেকে বট বেশ কার্যকর। বায়ুদূষণে বটবৃক্ষ কার্যকর ভূমিকা রাখলেও প্রয়োজনের তুলনায় মেগাসিটি ঢাকায় তা একেবারেই অপ্রতুল। গাছটির কোনো পরিসংখ্যানও পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)