রাজধানীতে বায়ুদূষণ: সমালোচনায় সড়ক মন্ত্রী
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকায় পরিবেশ ও বায়ু দূষণ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে জানিয়ে সিটি করপোরেশন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি উষ্মা প্রকাশ করে প্রতিষ্ঠান দুটির দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মৎস ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকা। কয়েকদিন আগে সুইস বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সবচেয়ে বাজে দশা ছিল ঢাকার বাতাসের, স্কোর ছিল ২৭১, যার মানে ‘খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ’।
বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমাদের লজ্জার ব্যপার, বাংলাদেশ আজকে উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময় সেই বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণ ওয়াস্ট কনডিশানে বায়ু দুষণ খুবই বাজে অবস্থা, বিপজ্জনক অবস্থা, এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং এটা অবশ্যই মানুষ সৃষ্ট।’
‘আজকে উন্নয়ন কর্মকা- করতে গিয়ে রাস্তায় ধুলা, ঠিকমত পানি না দেওয়া, রাস্তায় প্রতিদিনই পানি দেওয়া দরকার। এই দায়িত্বটা সিটি করপোরেশনের, কোথাও কোথাও করেন। আমি তাদেরকে অনুরোধ করবো দুজনই উদ্যমী মেয়র, তারা যেন এই কাজটি করে।’
তিনি বলেন, ‘আমাদের বায়ু দূষণ একেবারেই বিপজ্জনক অবস্থায় আছে। এই অবস্থা থেকে বায়ু দূষণ বিভিন্ন রোগের কারণ হিসেবে আসছে। এই জন্য সারা রাজধানীতে পানি ছিটানো দরকার।’
এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের দায়ের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আশপাশের ইটের ভাটাগুলো প্রয়োজনে ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের এখন মাটি থেকে ইট তৈরি করার জ্বালানো পোড়ানো আমাদের পরিবেশকে দুষিত করছে। আমাদের পরিবেশ মন্ত্রণালয় শুধু সার্টিফিকেট দিলে চলবে না। দরকার হলে টিমওয়ার্ক করতে হবে।’ ‘আজকে দূষণ এর বিরুদ্ধে অবস্থান নিন। ঢাকায় আজকে প্রায় দুই কোটি মানুষের বাস, এই ছোট শহরটা আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












