শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাজধানীতে প্রতি ৭৫ হাজার মানুষের জন্য একটি টয়লেট

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, রাত ২:৩২
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শহরে প্রতিদিন যাতায়াত করা মানুষের জন্য রাজধানী জুড়ে পাবলিক টয়লেট আছে মাত্র ১৩৩টি। যাতায়াতকারী মানুষের সংখ্যা কোটি ধরলেও প্রতি ৭৫ হাজার মানুষের জন্য মাত্র একটি পাবলিক টয়লেট। টয়লেট সংকটের কারণে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মানুষ। যার ফলে রাস্তার পাশে, গাছের আড়াল, এমনকি ফুটপাতেই ইস্তেঞ্জা করছে অনেকে। ব্যবস্থাপনার অভাবে পুরো শহরটাই যেন এখন পাবলিক টয়লেট।
বেসরকারি সংস্থা ওয়াটার এইডের তথ্যমতে, রাজধানী ঢাকায় প্রায় আড়াই কোটি মানুষের বসবাস। এর মধ্যে বসবাসরত ও বহিরাগত মিলিয়ে প্রায় এক কোটি মানুষ প্রতিদিন বাইরে চলাচল করে। কিন্তু বাইরে চলাচল করা মানুষের প্রস্রাব-পায়খানার জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই। ঢাকার মোট জনসংখ্যার প্রায় ৫০ ভাগ প্রতিদিন বাইরে যাতায়াত করে। এদের মধ্যে ৫০ ভাগ ভাসমান মানুষ। প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করছে। শহরের মোট জনসংখ্যা বিবেচনায় প্রায় দেড় লাখ মানুষের জন্য রয়েছে একটি পাবলিক টয়লেট। শহরের মোট ভাসমান মানুষ বিবেচনায় প্রায় ৭৫ হাজার জনের জন্য রয়েছে একটি টয়লেট। ঢাকায় মোট ১৩৩টি সচল পাবলিক টয়লেট রয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৬৩ এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭০টি।
দুই সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর সিটি করপোরেশনের অধীনে ৫০টি সচল পাবলিক টয়লেট আছে। এর মধ্যে ২৩টি পুনরায় সংস্কার করা হয়েছে। আরও নতুন ৫০টি স্থাপনের কাজ চলমান রয়েছে। যা ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা। উত্তরের সবগুলোতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও দক্ষিণের অধিকাংশগুলোতে নেই।
দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে সর্বমোট পাবলিক টয়লেট আছে ৯০টি। এর মধ্যে প্রায় অর্ধেক বন্ধ হয়ে পড়ে আছে। সচল ৫০টির মতো। এগুলো আবার সিটি করপোরেশন বেসরকারি পর্যায়ে ইজারা দিয়ে পরিচালনা করছে। সরকারি নজরদারি না থাকায় ইজারাদাররা বেশি টাকা আয়ের জন্য পাবলিক টয়লেটের পানি বিভিন্ন পানি ব্যবসায়ীর কাছে বিক্রি করছে। অনেকেই আবার টয়লেটগুলোকে মাদক ব্যবসায়ীদের লেনদেনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে।
সরেজমিন রাজধানী ঘুরে দেখা গেছে, অধিকাংশ টয়লেটের পরিবেশ নোংরা, দুর্গন্ধ, যত্রতত্র মেঝের ওপর পানি, দেয়াল জুড়ে লেখা অশ্লীল কথা, পানি ব্যবহারের পাত্র ভাঙা, দরজা ভাঙা। নারী-পুরুষের জন্য নেই আলাদা টয়লেট। বাধ্য হয়ে কমন টয়লেট ব্যবহার করছেন নারীরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বলেন, আমরা চাহিদার ভিত্তিতে বিভিন্ন স্থানে টয়লেট নির্মাণ করছি। তবে কিছু স্থানে জমি সংকট থাকার কারণে প্রয়োজন থাকলেও নির্মাণ করা সম্ভব হচ্ছে না। উত্তর সিটি করপোরেশনের অধীনে বর্তমানে ৫০টি সচল পাবলিক টয়লেট আছে। এর মধ্যে ২৩টি পুনরায় সংস্কার করা হয়েছে। আরও নতুন ৫০টি স্থাপনের কাজ চলমান রয়েছে, যা ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা। এগুলো চালু হলে টয়লেটের সংখ্যা বাড়বে।
দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া বলেন, আমাদের সিটিতে নতুন করে যেখানেই সেকেন্ডারি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হচ্ছে সেখানেই চেষ্টা করা হচ্ছে একটি করে পাবলিক টয়লেট তৈরির।
বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিভিন্ন কাজে বাইরে চলাফেরা করা নারীরা। টয়লেট সংখ্যা সীমিত হওয়ায় নারীদের ভোগান্তি চরম। পুরুষরা যেখানে সেখানে প্রস্রাব করতে পারলেও নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তা পারেন না। যার করণে মলমূত্র আটকে রাখতে হয় অনেক সময় ধরে। ফলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালির পাথর, কিডনির সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় পড়ছেন তারা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে