রাজধানীতে গণপরিবহন কম, ছাড়ছে না দূরপাল্লার বাস
বিএনপি-জামাতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রথম দিন রাজধানীর বেশির ভাগ এলাকায় কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন সড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে।
অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে দুই একটি দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। এদিন সকাল থেকে রাজধানীর গাবতলী, গুলিস্তান, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী চৌরাস্তায় মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, ট্যান্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। রাস্তায় শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশির ভাগই খোলা রয়েছে।
সায়েদাবাদ টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে।
বগুড়ায় বিএনপি-জামাতের মিছিলে পুলিশের গুলি, আহত ১৫
বিরোধী দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
এছাড়া অবরোধের সমর্থনে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ এলাকায় বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় চার-পাঁচজন আহত হয়।
একই সময়ে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় জামাতের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ চলাকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় চারজন নেতাকর্মী আহত হয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।