রাজধানীতে কথিত ‘সালাম’ পার্টি, গ্রেফতার ২
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা পুলিশ সালাম পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নাসির মিয়া ও শহিদুল ইসলাম ঠান্ডু।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ আল মামুন ডিএমপি জানান, গত ১৭ জানুয়ারি দুপুরে ৬১ নং এসকে দাস রোডে দুইজন ব্যক্তি গ্রাম বাংলা টিউবস লিঃ এর অ্যাকাউন্টস অফিসারের পথরোধ করে সালাম ও কুশল বিনিময় করে। একপর্যায়ে অস্ত্রের মিথ্যা ভয় দেখিয়ে সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আজ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ এলাকা থেকে এ পার্টির দুইজন সদস্যকে গ্রেফতার করে।
সালাম পার্টির অপরাধের কৌশল সম্পর্কে অফিসার ইনচার্জ বলেন, এ চক্রটি মূলত: ৫/৬ জন সদস্যের। এরা রিকসা নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। টার্গেটকৃত ব্যক্তিকে সালাম দিয়ে কুশল বিনিময় করে। একপর্যায়ে খেলনা পিস্তল সাদৃশ্য কোন কিছুর ভয় দেখিয়ে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ডিএমপির বংশাল, পল্টন, ওয়ারী, যাত্রাবাড়ী, সূত্রাপুরসহ একাধিক থানায় তাদের নামে মামলার তথ্য পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)