শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রাজধানীজুড়ে খোঁড়াখুঁড়ির দুর্ভোগ

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, রাত ১০:৫১

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ির কাজ চলছে কিছু দিন ধরে। ব্যস্ত সড়কের মাঝখান দিয়ে খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ চলছে। মানুষ পড়েছেন ভোগান্তিতে। এদিকে পাতালরেলের কাজ চলছে রাজধানীর ভাটারা থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত। এমআরটি লাইন-৫ নামের এই ভূগর্ভস্থ মেট্রোরুটের ইউটিলিটি সার্ভিস অপসারণের কাজ চলছে এখন। ফলে নর্দা, বসুন্ধরা, কুড়িল, জোয়ারসাহারা, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে গভীর গর্ত খোঁড়া হয়েছে। সংকীর্ণ হয়ে পড়েছে মূল সড়ক। এতে দিনরাত যানজট লেগে থাকছে এই সড়কে। উন্নয়নের স্বার্থে মানুষ এই ভোগান্তি মেনে নিলেও তাদের কষ্ট উপলব্ধি করা যায়।
যেভাবে মেট্রোরেল নির্মাণের সময় পল্লবী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মানুষ সীমাহীন ভোগান্তি সইয়েছিল। তবে যেসব এলাকায় সমন্বয়হীনতার কারণে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এদিকে রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ চলছে অনেকদিন ধরে। এর সঙ্গে ওপর দিয়ে যুক্ত হয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাজীপুরমুখী র‌্যাম্প। নিচে আবদুল্লাহপুর থেকে পশ্চিমে কামারপাড়ার দিকে রাস্তার মাঝখান দিয়ে খুঁড়ে পিলার বসানোর কাজ চলছে। এই অংশে মারাত্মক ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে মানুষ। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে এর সুফল পাবেন সব শ্রেণির মানুষ।
ঢাকা দক্ষিণ সিটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরের সব উন্নয়নমূলক কাজের দায়-দায়িত্ব সিটি করপোরেশনের। এগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি দূর করতে হবে। আমরা যে ঠিকাদারকে কাজ দিয়েছি, তারাই কাজে বিলম্বিত করে। আর বদনাম হয় আমাদের।
এদিকে কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জামানতের বিনিময়ে সময় বাড়িয়ে পার পেয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু কবে শেষ হবে কাজ, তার সঠিক উত্তর জানে না ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও। এ ক্ষেত্রে পরস্পরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্ত সংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন নগরবিদরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক গণপরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলেন, ঠিকাদারদের বছরের শুরুতেই একটা পরিকল্পনা দিতে হবে, কখন কে কোন সড়ক কাটবে। সিটি করপোরেশনকে সমন্বয়ের কাজটা করতে হবে। জনগণ যেহেতু ভোগান্তিতে পড়ছে, তাই তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, এসব সংস্কার কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে আনতে হবে সমন্বয় ও পূর্বপ্রস্তুতি। একই সঙ্গে প্রয়োজন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষ কর্মীর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে