মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

রাকাব-বিকেবির একীভূত হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, রাত ৩:৩৫
নিজস্ব প্রতিবেদক:
একেবারে কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। রাজশাহী আর রংপুর বিভাগের কৃষকেরা তাদের ব্যাংক হিসেবে রাকাবকেই চেনে। কৃষকের জন্য ইউনিয়ন পর্যায়েও রাকাবের শাখা আছে। আছে তরুণ আর দক্ষ কর্মীবাহিনী। মনিটরিং ব্যবস্থাও শক্তিশালী। আগামী জুনেই মুনাফায় ফেরার স্বপ্ন দেখছে ব্যাংকটি। এমন অবস্থায় ডুবতে বসা বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে রাকাবকে একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে।
বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না কেউ। প্রাথমিক আলোচনা শুনে হতাশায় ডুবেছেন রাকাবের কর্মকর্তারা। ব্যাংকের কর্মকর্তা আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, বিকেবির সঙ্গে একীভূত করা হলে রাকাবের অগ্রযাত্রা ব্যাহত হবে। কৃষকেরা এখন যেভাবে ঘরের কাছে সেবা পাচ্ছেন তা থেকে বঞ্চিত হবেন। এর বিরূপ প্রভাব পড়বে উত্তরের কৃষিতে। তাই তাঁরা ব্যাংকটিকে স্বতন্ত্র রাখার পক্ষেই মত দিচ্ছেন। তবে রাষ্ট্রায়াত্ব ব্যাংক হওয়ায় সরকারি এই সিদ্ধান্তের বিপক্ষে নাম প্রকাশ করে কথা বলার সাহস পাচ্ছেন না ব্যাংকটির কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে রাকাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রাকাবই এখন দেশের একমাত্র ব্যাংক, যারা কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় এখন এর শাখা রয়েছে ৩৮৩টি। কোনো কোনো ইউনিয়নে দুটি করেও শাখা আছে। শতভাগ শাখায় অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যাংকটির সাড়ে ৩ হাজার কর্মীর বড় অংশই বয়সে তরুণ। তারা সেবার মানসিকতায় কাজ করছেন। ব্যাংকের আইসিটি বিভাগও অনেক বেশি শক্তিশালী। এখন ‘রাকাব লেন্স’ নামের মোবাইল অ্যাপ দিয়ে রাকাবের একটি দক্ষ টিম সবগুলো শাখার কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করে। সামগ্রিক তথ্য দেওয়ার পাশাপাশি প্রত্যেক শাখার ঋণ বিতরণ, আদায়, মুনাফা অর্জনসহ যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। কোথাও কোনো দুর্বলতা দেখলে তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা দেওয়া যায়। বিকেবি এসব সিস্টেমের অনেক দূরে। বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত করলে রাকাব ক্ষতিগ্রস্ত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াছ হোসেন বলছেন, ‘রাকাব ও বিকেবিকে একীভূত করলে ম্যানেজমেন্ট শক্তিশালী হতে পারে। কিন্তু এর নেতিবাচক দিকগুলোই বেশি। এর ফলে উত্তরবঙ্গের অর্থনীতি অনেকটা পিছিয়ে পড়বে। কারণ বিকেবি তো উত্তরবঙ্গভিত্তিক ব্যাংক নয়। এর ফলে উত্তরবঙ্গ অনেকটা অবহেলিত হতে পারে। কারণ, রাকাবেরও অনেক শাখাই দুর্বল, পারফরমেন্স কম। তারপরও কৃষকের স্বার্থে খোলা রাখা হয়েছে। এগুলো বন্ধ করে দেয়া হতে পারে। এছাড়াও শাখাগুলোতে ফান্ড চ্যানেলিং খুব কম হবে। ব্যাড পারফরমেন্সের কারণে অনেকেই চাকরি হারাবে।’
তিনি আরও বলেন, ‘বিকেবির খেলাপি ঋণ বেশি। সেটা রাজশাহী ও রংপুরের বাইরের গ্রাহকের। দুটি ব্যাংক একীভূত হলে এই অঞ্চলটা বিকেবির দায়ের মধ্যে পড়ে যাবে। অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে ’ক্যাশ ফ্লো’ কম হবে। কারণ ব্যাংকের নিয়মই এটা যে অঞ্চলে পারফরম্যান্স ভালো হবে, সেই অঞ্চলে ’ক্যাশ ফ্লো’ বেশি হবে। এতে উত্তরবঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি। এতে হয়ত বিকেবির উপকার হতে পারে, কিন্তু উত্তরবঙ্গের যে কৃষি এবং কৃষির বিভিন্ন উপখাতগুলো রাকাব থেকে সহযোগিতা পেয়ে থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩৮ মিনিট আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৩৯ মিনিট আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৫৮ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৫৯ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২ ঘণ্টা আগে