রহস্যময় গাভী-৩
ছেলে বললো : হ্যাঁ।
উনারা বললেন : কত?
ছেলে বললো : এর মূল্য তিন দীনার। তবে শর্ত হচ্ছে, পুনরায় আমার মায়ের অনুমতি নিতে হবে। তারপর দিতে পারবো।
উনারা বললেন : ঠিক আছে। এক কাজ করো, ছয় দীনার দিয়ে দেই। মায়ের অনুমতির কি দরকার রয়েছে? তোমার মা তিন দীনার বলেছে আমরা ছয় দিনার দিয়ে দিবো, গাভীটা আমাদেরকে দিয়ে দাও।
ছেলেটি বললো : না, এটা হবে না।
ছেলে সেই গাভী নিয়ে আবার মায়ের কাছে গেলো।
মা বললেন : ঠিক আছে। এক কাজ করো, তাহলে গিয়ে বলো যে এখন থেকে এটার দাম ছয় দীনার।
ছেলেটি পুনরায় দাম জেনে ফিরে এলো। এসে দেখে সেই লোকগুলো নেই। উনারা চলে গিয়েছেন, অন্য কিছু লোক এসেছেন।
উনারা বললেন : এক কাজ করো, আমাদের কাছে বিক্রি করে দাও। কত বিক্রি করবে?
ছেলে বললো : ছয় দীনার। তবে আমার মায়ের অনুমতি সাপেক্ষে।
উনারা বললেন : এক কাজ করো, আমরা বারো দীনার দিয়ে দেই, তোমার মায়ের অনুমতির কি দরকার রয়েছে? তোমার মা যা বলেছেন তার ডবল।
ছেলেটি বললো : না, এটা সম্ভব নয়।
ছেলে আবার সেই গাভীটিকে নিয়ে মায়ের কাছে আসলো। মা তখন বললেন যে দেখ, ব্যাপারটা অন্য রকম মনে হচ্ছে। নিশ্চয়ই উনারা মানুষ নন, উনারা ফেরেশতা আলাইহিমুস সালাম হবেন। তুমি এক কাজ করো তাদের কাছে গিয়ে পরামর্শ করো। জিজ্ঞাসা করো, গাভীটার মূল্য কত হবে? কত দিয়ে বিক্রি করা যাবে? কখন বিক্রি করবো? ছেলেটির মা প্রকৃত বিষয়টি বুঝতে পেরেছিলেন।
ছেলেটি ফিরে এসে দেখলো, লোকগুলো তখনও রয়েছে। সে জিজ্ঞাসা করলো: আচ্ছা, আপনাদের কাছে আমার মা পাঠিয়েছেন পরামর্শ করার জন্য। এটার কত মূল্য হতে পারে এবং কখন কোথায় এটা বিক্রি করবো? তখন ফেরেশতাগণ বললেন এক কাজ করো, তুমি এটা এখন বিক্রি করো না। কিছুদিন পর মহান আল্লাহ পাক উনার রসূল, হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার একটি ঘটনা ঘটবে। সে ঘটনার পরিপ্রেক্ষিতে লোকদের একটা গাভীর প্রয়োজন হবে তখন তারা তোমার গাভীটা কিনে নিবে। তুমি বলবে, এই গাভীর চামড়াটা ছাড়িয়ে নেয়ার পর তা পরিপূর্ণ করতে যত স্বর্ণের দরকার ঠিক সেই পরিমাণ স্বর্ণ দিয়ে গাভীর চামড়া পূর্ণ করে দিলে গাভীটি বিক্রি করবো। এছাড়া তুমি রাজী হবে না। আর এখন এটা বিক্রি করো না।
ঠিকই কয়েকদিন পর সেই ঘটনা ঘটলো। যে ঘটনা সম্পর্কে পবিত্র সূরা বাক্বারা শরীফে বর্ণিত আছে। বনী ইসরাঈলের এক ব্যক্তি নিহত হলো। কিন্তু কে তাকে হত্যা করেছে তা সকলের অজানা। সেই নিহত ব্যক্তির চাচাতো ভাই বাদী হয়ে বিচার প্রার্থনা করলো এবং সে এর জন্য এক ব্যক্তিকে অভিযুক্ত করলো। তখন এ বিষয়টির ফায়সালার জন্য তারা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আসলো। তিনি তখন মহান আল্লাহ পাক উনার আদেশ মুতাবিক বিষয়টির ফায়সালা করলেন। সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে উল্লেখ করেন, যখন হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়! মহান আল্লাহ পাক তোমাদেরকে একটা গাভী যবেহ করার আদেশ করেছেন।
তারা বললো, হে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন?
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য