রমাদ্বান শরীফ মাসে প্রতিদিন ২০ বার সুগন্ধি ধূপ দেওয়া হয় মসজিদে হারামে
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
দ্বীন ইসলামের ইতিহাসে মসজিদে সুগন্ধি ব্যবহারের রীতি বেশ পুরোনো। সেই ঐতিহ্যের অংশ হিসেবে মসজিদে হারাম ও পবিত্র কাবা শরীফে প্রতিদিন কয়েকবার করে উন্নতমানের সুগন্ধি ব্যবহার করা হয়। বিশেষ উপলক্ষ ছাড়াও পবিত্র রমাদ্বান শরীফ মাস, হজ্জ ও প্রতি জুমুয়াবারে মসজিদে হারামে সুগন্ধি ও ধূপ ব্যবহার করা হয়।
জেনারেল প্রেসিডেন্সি বিভাগের বিশেষ তত্ত্বাবধানে ২০ মিনিটের মধ্যে সুগন্ধি ও ধূপায়নের প্রতি পর্বের কাজ সম্পন্ন হয়। কাবা প্রাঙ্গণের হাজরে ইসমাইল, আল-মুলতাজাম, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, মাকামে ইবরাহিমসহ বিভিন্ন ঐতিহাসিক পবিত্র স্থানে সুগন্ধি ব্যবহার করা হয়।
মসজিদের পরিচালনা বিষয়ক পরিষদ পবিত্র রমাদ্বান শরীফ মাসে প্রতিদিন উচ্চমানের উদ ধূপ দিয়ে মসজিদে হারামের ফ্লোরগুলো সুগন্ধিময় করে।
সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মসজিদের পরিবেশ সুগন্ধযুক্ত রাখতে প্রতিদিন ২০ বার ধূপ জ্বালানো হয়। আগতরা সারাক্ষণ সুগন্ধিময় পরিবেশে তাওয়াফ, নামায, কুরআন শরীফ তেলাওয়াত এবং ইবাদত-বন্দেগী করেন।
ধূপ দেওয়ার জন্য বিশেষ কর্মী রয়েছে। তারা সোনালী রঙের পাত্রে ধূপ দিয়ে থাকেন। এছাড়া প্রতি ওয়াক্ত নামাযের আগে হাজরে আসওয়াদ, মুলতাজাম এবং রুকনে ইয়ামানিতে উদের সুগন্ধি লাগানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কে ইসরায়েলি সন্ত্রাসীসহ ৩৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাত, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে জাতিগত নিধনের আশঙ্কা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয়
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নৌপথে ইসরায়েল থেকে পালাচ্ছে ইহুদিরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তাঁবুতে আগুন, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছে ড্রাম্প : ওবামা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লির ব্রিকস ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের স্পিকার
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দাঙ্গার’ বয়ানের আড়ালে নিজেদের ব্যর্থতা ঢাকছে ফরাসি সরকার
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে পরপর ১২টি ভূমিকম্প
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












