রমাদ্বান শরীফ মাসে খেজুর সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানালেন ব্যবসায়ীরা
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভাক্তা অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় খেজুর ব্যবসায়ী সিরাজুল ইসলাম রমাদ্বান শরীফে খেজুর সরবরাহ করা নিয়ে নিজের শঙ্কার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আসন্ন রমাদ্বান শরীফ মাসে ব্যবসায়ীরা ভালোভাবে খেজুর সরবরাহ করতে পারবে বলে মনে হচ্ছে না। আমাদের খেজুরে লাক্সারি পণ্যের মতো ট্যাক্স বসানো হয়েছে। গত বছরে এসময়ে আমি ২১ হাজার টন আমদানির জন্য এলসি খুলেছিলাম। এ বছর এখনো ৭ হাজার টন খেজুর আমদানির জন্যও এলসি করতে পারিনি। কারণ আমার পুরো পণ্যের জন্য অতিরিক্ত ১৫ থেকে ১৬ কোটি টাকা বেশি লাগবে। কোথায় পাবো এত টাকা? আমরা খুব কম লাভে পাইকারের কাছে খেজুর সরবরাহ করে থাকি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ভোক্তা অধিদপ্তরে আয়োজিত ‘পবিত্র জমজমের পানি, রিয়াজুল জান্নাহ নামে জায়নামাজ, আতর, খেুজর ইত্যাদি পণ্য বিক্রয়কারী’ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান ব্যবসায়ীরা।
অনলাইনের প্রতারণা নিয়ে সিরাজুল ইসলাম বলেন, আপনার খেজুর বিক্রি করেন, ব্যবসা করেন, সব ঠিক আছে। কিন্তু ব্র্যান্ড নকল করে করবেন না। আমার খেজুরের ১০ কেজির প্যাকেট বা ৫ কেজির প্যাকেট আনতে ভ্যাট-ট্যাক্স লাগে। আপনি খুলে ব্যবসা করবেন কিন্তু ভ্যাট-ট্যাক্স দেবেন না, এটা হতে পারে না। সৌদির একটা বাগানের কথা বা মদিনার কথা বলে খেজুর বিক্রি করেন, এটাও প্রতারণা। আপনি কীভাবে জানলেন এটা সেই বাগান থেকেই আনা হয়েছে?
ফকির মোহাম্মদ মোনওয়ার হোসেন বলেন, অনেক সময় সামাজিক মাধ্যমে পেইজ খুলে ব্যবসা করা হয় প্রতারণার করে। অনেকে সেখানে বলেন যে, এটা পবিত্র সৌদির অমুক বাগানের আজওয়া খেজুর, অলিভ ওয়েল। যেখান খেতে নবী-রাসুল খেয়েছেন, এটা খেলে অমুক উপকার ইত্যাদি। এটা করা যাবে না।
তিনি বলেন, কেউ কেউ জমজমের পানি বিক্রি করছেন। তিনি কীভাবে নিয়ে এলেন? একজন ব্যক্তি একটি পানির পাত্র নিয়ে আসতে পারেন। এটা চ্যারিটি পণ্য, যেটা ওই ব্যক্তির ব্যবহারের জন্য। কীভাবে তাহলে বিক্রির এত পানি পাবেন? সৌদি থেকেও অনুমতি নাই, আমাদের এখানেও অনুমতি নাই। কীভাবে এগুলো করেন? এটা বন্ধ করতে হবে।
হেলাল উদ্দিন বলেন, খেজুরসহ যেসব পণ্যে অতিরিক্ত ট্র্যাক্স ধরা হয়েছে সেটাও বন্ধ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)