রমজান উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভে মূল্যে পণ্য বিক্রি শুরু -ঝালকাঠিতে ‘প্রশান্তি’ বাজার
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে সুলভ মূল্যে ডিম, দুধ ও গোশত বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেটসহ ঢাকার ২৫টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি করা হবে।
গতকাল জুমুয়াবার সকালে বাড্ডায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ভ্রাম্যমাণ গাড়িতে প্রতি কেজি ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৫০ টাকা, তরল দুধ ৮০ টাকা লিটার, প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও গরুর গোশত ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। যদিও গত বছরের চেয়ে ৫০ টাকা বেশি দামে গরুর গোশত বিক্রি হচ্ছে। বিক্রির এ কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত।
ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘প্রশান্তি’ বাজার:
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার ‘প্রশান্তি’ চালু করা হয়েছে। গতকাল জুমুয়াবার সকালে ঝালকাঠি শহরের বাহের রোডে এ বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ বাজারের আয়োজন করেছে। এখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, প্রতি কেজি ছোলা ১০০ টাকা, চিনি ১১৬ টাকা, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা, লবণ ১৫ টাকা, গরুর গোশত ৭০০ টাকা, চাল ৩০ টাকা, আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রশান্তি বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি স্থানীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)