রবিশস্য আর ফলমূল আবাদে ঝুঁকছেন কৃষক, বদলে যাচ্ছে কৃষি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কৃষি দিন দিন নানা পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে এগুচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচলিত আবাদ বদলে নতুন নতুন চাষাবাদে নামছেন কৃষকরা। সফলতাও মিলছে তাদের। যেমন ধানের জেলা হিসেবে পরিচিত জেলা দিনাজপুরে, শুরু হয়েছে আনারসের বাণিজ্যিক আবাদ।
এই অঞ্চলে প্রথমবারের মত বাণিজ্যিকভাবে আনারস চাষে সফলতা পেয়েছেন, ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের চাষী নূরুন্নবী। তিনি টাঙ্গাইলের মধুপুরে এক বন্ধুর বাড়ী ঘুরতে গিয়ে আনারসের চাষ দেখে উৎসাহিত হন তিনি। পরে ২০২১ সালে সেখান থেকে প্রায় ২৩ হাজার ক্যালেঙ্গা জাতের আনারসের চারা এনে রোপণ করেন।আনারস চাষে কোন প্রকার কীটনাশকের খরচ নেই এবং সেচ ছাড়াই শুধু আগাছা পরিষ্কার ও জৈবিক উপায়ে। এরই মধ্যে আনারস বাজারে বিক্রিও শুরুও করেছেন তিনি চাষী নূরুন্নবী আশেখী বাবুল।
বাবুলের আনারস চাষের খবর শুনে, স্থানীয় অনেক কৃষকই দেখতে আসছেন এবং নিচ্ছেন পরামর্শ। দিনাজপুরের ফুলবাড়ির স্থানীয় কৃষি-কর্মকর্তা রুম্মান আক্তার মনে করেন, পরিবর্তিত কৃষি অর্থনীতির ইঙ্গিত হল প্রচলিত চাষ বদরে নতুন চাষে আগ্রহ সৃষ্টি হওয়া। এসব কাজে, চাষীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, কুষ্টিয়ায় বিশ্বখ্যাত তামাক চাষে ভাটা পড়ছে। লাভ-লোকসানের হিসেব কষে তামাক ছেড়ে রবিশস্য আর ফলমূল আবাদে ঝুঁকছেন কৃষক। কয়েক বছর আগেও শীত মৌসুমে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে আবাদ হতো শুধুই তামাকের। তবে লাভ-ক্ষতির হিসেব আর সরকারি-বেসরকারি উদ্যোগ দুয়ে মিলে দৃশ্যপট বদলাতে শুরু করেছে।
মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের কৃষক তুহিন হোসেন কয়েক বছর আগেও তামাক আবাদ করতেন। সেই জমিতে কুলের বাগান করেছেন তিনি। তামাক আবাদে যা আয় হতো তার তুলনায় কয়েক গুণ আয় বেড়েছে তুহিনের।তুহিনের মতোই তামাক ছেড়ে সবজি আবাদ করছেন কৃষক ফারুক হোসেন। কমেছে পরিশ্রম, বেড়েছে আয়। তামাকের ক্ষতিকর প্রভাব কৃষকরা বুঝতে পেরেছেন বলেই দৃশ্যপটও বদলাচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।