রফতানি তথ্যে অসংগতির দায় নিতে চায় না কেউ
, ১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সামিন, ১৩৯১ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের রফতানি আয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে রয়েছে ভিন্ন তথ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের রফতানি নিয়ে যে তথ্য প্রকাশ করেছে, তার পার্থক্য প্রায় ১২ বিলিয়ন ডলার বা ২১.৫৭ শতাংশ। ইপিবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে গত অর্থবছরে বিশ্ববাজারে ৫ হাজার ৫৫৫ কোটি বা সাড়ে ৫৫ বিলিয়নের বেশি ডলারের পণ্য রফতানি হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, একই সময়ে রফতানি বাবদ ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত অর্থের পরিমাণ ৪ হাজার ৩৫৭ কোটি ২০ লাখ বা সাড়ে ৪৩ বিলিয়ন ডলারের কিছু বেশি। পণ্য রফতানি ও প্রাপ্ত অর্থের এ পার্থক্য প্রতি বছরই বাড়ছে কিন্তু পরিসংখ্যানগত তথ্যের এ অসংগতির দায় সংশ্লিষ্ট কেউ নিতে চায় না।
বিশেষজ্ঞরা বলছেন, ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের রফতানি পরিসংখ্যানগত পার্থক্য ধারাবাহিকভাবে বড় হচ্ছে। ২০২০-২১ অর্থবছরেও দুই সংস্থার পরিসংখ্যানের পার্থক্য ছিল ৪.৭৮ বিলিয়ন ডলার। সেটা ২০২১-২২ অর্থবছরে তা ৮.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছে। সর্বশেষ অর্থবছরে রফতানির পরিসংখ্যানগত পার্থক্য প্রায় ১২ বিলিয়ন ডলার। এ পার্থক্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। ভুল হচ্ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে। লেনদেন ভারসাম্যে (বিওপি) ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে। পরিসংখ্যানগত অসংগতির মধ্যে অর্থ পাচারের বিষয়ও থাকতে পারে বলে সংশ্লিষ্টদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে বলা হচ্ছে। সামগ্রিকভাবে এ সমস্যা নিরসন না হলে তা আরো প্রকট আকার ধারণ করবে।
জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইএমএফ থেকে কিস্তিতে বছরে খুব বেশি হলে ১.২ বিলিয়ন ডলার আসবে। সেখানে আমাদের রফতানির তথ্যে ১২ বিলিয়ন ডলারের পার্থক্য। কারোর কোনো মাথাব্যথা নেই? বর্তমান পরিস্থিতিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত রাখতে যখন নানামুখী প্রচেষ্টা রয়েছে, তখন রফতানি আয়ের পার্থক্যের পরিমাণটা একটা লো হ্যাংগিং ফ্রুট। এটার একটা সমাধান করতে পারলে রিজার্ভের বড় একটা সাশ্রয় হয় এবং সেটা করাও উচিত। এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ইপিবি-এ তিন সংস্থা মিলে একটা শক্তিশালী কমিটি করে বিস্তারিত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া জরুরি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












